• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

‘অতিরিক্ত পোস্টমর্টেমে’ সমালোচকদের বিরুদ্ধে চড়াও রোহিত

ভারত হেরে গেল ঘরের মাঠে টেস্ট সিরিজ। এ নিয়ে অনেক কথাবার্তা, সমালোচনা হচ্ছেই। কারণ দেশের মাটিতে ১২ বছর, ১৮টি সিরিজের পর পরাজয় তো হিসেবে মন্দ খারাপ নয়।

তাও আবার হারল নিউজিল্যান্ডের কাছে, যারা এই সিরিজেই ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতল। রোহিত শর্মা তো আর কিছুতেই খেলোয়াড়দের দোষ দিতে চান না। সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘অতিরিক্ত পোস্ট মর্টেমের দরকার নাই।’

রোহিতের কথা, ‘গত দুই ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। কিন্তু এর আগে আমরা ১৮টা সিরিজ জিতেছি। মানে অনেক কাজ তো ঠিকঠাকই হয়েছে। ভারতে কঠিন উইকেটে খেলেছি। এমনটা হতেই পারে। যখন অনেক ম্যাচ জেতা যায়, তখন এমন সিরিজ আসতেই পারে, যেখানে পরিকল্পনা বাস্তবায়ন করা যায় না। আমি কারও সামর্থ্য নিয়েই সন্দেহ করছি না। ব্যাটসম্যানদের তাদের পরিকল্পনায় আস্থা রাখতে হবে। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা দেখিয়েছে, কোনও নির্দিষ্ট কৌশল নিয়ে খেললে তা সফল হয়।’

রোহিত সম্ভবত নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের সুইপ-রিভার্স সুইপ করার দক্ষতার কথা বুঝিয়েছেন। ল্যাথাম থেকে ব্লান্ডেল, সবাই ভারতের বিপক্ষে বারবার সুইপ করেছেন। বাউন্ডারি তোলার জন্য নয়, বরং প্রান্ত বদলের জন্যই বেশিরভাগ সুইপ খেলা হয়েছে, যা ভারতীয় বোলারদের হতবাক করেছে।

নিজেদের ব্যাটিং নিয়ে রোহিত বলেছেন, ‘প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং ভালো ছিল না। পিচ ততটাও খারাপ ছিল না। আমরা যথেষ্ট সংগ্রহ তুলতে পারিনি প্রথম ইনিংসে। পরে উইকেট অন্যরকম ছিল। আমরা কিছু রান করতে চেয়েছিলাম। গিল আর যশস্বী আউট হওয়ার পর আমরা অনেক উইকেট হারিয়েছি। চাপের মুহূর্তে আমরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *