• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন |

শুক্রবার হইতে পাকিস্তানের ৪৩ হলে শাকিবের চলচ্চিত্র

শুক্রবার থেকে পাকিস্তানের ৪৩ সিনেমা হলে শাকিবের ‘তুফান’

গতকাল ঈদুল আজহার দিন দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা। শুধু দেশে নয়, দেশের বাইরেও এই ছবিটি দারুণ সাড়া ফেলেছে। এই আলোচিত ছবি এবার মুক্তি পাচ্ছে পাকিস্তানের সিনেমা হলগুলোতে। কয়েকদিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দেশটির ৪৩টি সিনেমা হলে ছবিটি মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠান থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ নভেম্বর পাকিস্তানের ৪৩টি সিনেমা হলের অন্তত ১১৩টি পর্দায় মুক্তি পেতে যাচ্ছে এই ‘তুফান’ সিনেমা।
বাংলাদেশ ছাড়াও ইতিমধ্যে আলফা আই প্রযোজিত ‘তুফান’ ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েকটি দেশে মুক্তি পেয়েছে। বাংলাদেশে ‘তুফান’ মুক্তির সময় থেকেই পাকিস্তানের দর্শকেরা এই ছবি নিয়ে আগ্রহী ছিলেন। এরই মধ্যে পাকিস্তানি জনপ্রিয় ইউটিউবাররা এই ছবি নিয়ে বিভিন্ন রকম আলোচনা করেছেন। এমনকি ‘তুফান’ সিনেমার ট্রেলার, গান নিয়ে উর্দু ভাষায় বহু রিভিউও দেখা গেছে। এবার বড় পর্দায় দেশটির সাধারণ দর্শকেরা এই আলোচিত বাংলা ছবিটি দেখার সুযোগ পাচ্ছেন।
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, পাকিস্তানে এই ছবিটি বাংলা ভাষায় দেখা যাবে না, বরং দেখা যাবে উর্দু ভাষায়। ফেসবুকে ছবির উর্দু ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই দারুণ প্রশংসা পাচ্ছে বলে জানা গেছে। এরই মধ্যে ‘তুফান’ সিনেমাটি পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। ‘তুফান’ একটি অ্যাকশন ধাঁচের ছবি। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর প্রমুখ। ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব।
‘বাংলা সিনেমার কিং, অভিনন্দন পাকিস্তানে’, ‘স্বাগত শাকিব খান’, ‘সাপোর্ট ঢালিউডের শাকিব খান’, ‘বাংলাদেশের সুপারস্টারের অপেক্ষায়’, এমনই নানা মন্তব্য এখন ‘পাকিস্তানি সিনেমা’ ফেসবুক পেজসহ দেশটির বেশ কিছু ফেসবুক পেজ ও গ্রুপে। হঠাৎ শাকিবকে নিয়ে এত আলোচনার কারণ হিসেবে জানা গেছে রায়হান রাফী পরিচালিত বাংলাদেশের ব্লকবাস্টার সিনেমাটি পাকিস্তানে মুক্তির খবরটিই।
‘তুফান’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, ‘পাকিস্তানের দর্শকদের বাংলা সিনেমা নিয়ে আগ্রহ রয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। আশা করছি আমাদের এই ছবিটি তাদের প্রত্যাশা পূরণ করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *