• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

ভারত এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি

ভারতের কঠিন লড়াই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দ্বন্দ্ব

ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে কোনো দল যে এক ম্যাচ বাকি দিয়েই টেস্ট সিরিজ জিতে যাবে, কেউ ভাবতেই পারেনি। শ্রীলঙ্কা সফরে ধোলাই খেয়ে ভারতে পা রাখা নিউজিল্যান্ডের প্রতিও তেমন আস্থা ছিল না।

কিন্তু ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে রোহিত, কোহলি আর বুমরাদের বিপক্ষে প্রথম দু’টি ম্যাচে জিতে সিরিজটা নিজের করে নিয়েছে কিউইরা। ফলে, এক দশক পর নিজেদের মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ হার।

এই হারের জেরে ২০২৩-২৫ চক্রের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইটা আরও সরগরম হয়ে উঠেছে। এ মাসের শুরুর দিকে বাংলাদেশকে ধোলাই করার পর ভাবা হচ্ছিল, টানা তৃতীয়বার ফাইনালে ওঠা ভারতের জন্য এটা আর সময়ের ব্যাপার না। এই ভারতই এখন কঠিন সমীকরণের সামনে।

9 দলের এই প্রতিযোগিতায় রোহিত শর্মাদের দল এখনও শীর্ষে থাকলেও, নিউজিল্যান্ডের কাছে টানা দু’টি হারের কারণে শতকরা পয়েন্ট কমে গেছে প্রায় ১২ পয়েন্ট। ফলে, তিন দলের লড়াইটা এখন পাঁচ দলের মধ্যে। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পাশাপাশি, নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকারও লর্ডসের শ্রেষ্ঠত্বের মঞ্চে খেলার সম্ভাবনা দেখা দিয়েছে।

বর্তমানে ভারতের শতকরা পয়েন্ট 62.82। অস্ট্রেলিয়া, 62.50 পয়েন্ট নিয়ে ভারতের পিছনেই ঘুরপাক খাচ্ছে। শতকরা 55.56 পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা তিনে, 50.00 নিয়ে নিউজিল্যান্ড চারে আর দক্ষিণ আফ্রিকা আছে পাঁচে, 47.62 পয়েন্ট নিয়ে।

সেপ্টেম্বরে চার নম্বরে উঠে আসা বাংলাদেশ, ভারতে ধোলাই খাওয়ার পর দক্ষিণ আফ্রিকার কাছে মিরপুর টেস্টে হেরে নেমে গেছে আটে। বাংলাদেশের শতকরা পয়েন্ট এখন 30.56।

নাঈম, মিরাজ আর মুশফিকদের ফাইনালে ওঠার কোনো সম্ভাবনাই নেই। উল্টো, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে আগামী মঙ্গলবার হারলে আর ওয়েস্ট ইন্ডিজ সফরেও ধোলাই খেলে, তাহলে এবারও পয়েন্ট তালিকার নিচের দিকে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ করবে টাইগাররা।

বাংলাদেশের মতো, ইংল্যান্ড, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজেরও ফাইনালে ওঠার কোনো সম্ভাবনা নেই।

এই চক্রে ভারতের বাকি আছে আরও 6টি ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ে সিরিজের শেষ টেস্ট আর অস্ট্রেলিয়ায় 5 ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফি। অন্য দলগুলির ওপর নির্ভর না করে ফাইনালে উঠতে চাইলে, ভারতকে এই 6 ম্যাচের মধ্যে 4টিতে জিততে হবে।

অর্থাৎ, মুম্বাইয়ে শেষ টেস্টটিতে নিউজিল্যান্ডকে হারানোর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে হবে 3-2 ব্যবধানে। আর যদি নিউজিল্যান্ডের কাছে ধোলাই খায়, তাহলে অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে হবে 4-1 ব্যবধানে। সে ক্ষেত্রে, যদি মন্থর ওভার রেটের কারণে কোনো পয়েন্ট জরিমানা না হয়, তাহলে ভারতের শতকরা পয়েন্ট বেড়ে হবে 64.04।

ভারতের পর, অস্ট্রেলিয়ার সামনে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে একটি সিরিজ রয়েছে। যদি কামিন্সদের দল ভারতের কাছে 3-2 ব্যবধানে হারে আর 2 ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে ধোলাই করে, তাহলে তাদের শতকরা পয়েন্ট হবে 60.63। অর্থাৎ, অস্ট্রেলিয়া ভারতের পেছনেই থাকবে।

শ্রীলঙ্কার হাতে এখনও 4টি ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি ম্যাচ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও 2টি ম্যাচ। যদি শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার কাছে ধোলাই খায় এবং দক্ষিণ আফ্রিকাকে ধোলাই করে, তাহলে তাদের শতকরা পয়েন্ট হবে 53.85। অর্থাৎ, শ্রীলঙ্কাও ভারত আর অস্ট্রেলিয়ার পেছনেই থাকবে।

সিরিজ হেরে সমালোচকদের ওপর চড়াও হয়েছেন রোহিত, ‘অতিরিক্ত পোস্ট মর্টেম’ নিয়ে কথা বলেছেন। যদি শ্রীলঙ্কা পরের 4টি ম্যাচেও জিতে, তাহলে তাদের শতকরা পয়েন্ট হবে 69.23। সে ক্ষেত্রেও ভারত শীর্ষ দু’য়ে থাকবে। অর্থাৎ, রোহিতের দল ফাইনালে উঠে যাবে।

চারে থাকা নিউজিল্যান্ডেরও বাকি আরও 4টি ম্যাচ। কিউইরা যদি সেগুলোতে জিতে, তাহলে তাদের শতকরা পয়েন্ট হবে 64.28। তবুও ভারত শীর্ষ দু’য়ে থেকে ফাইনালে খেলবে।

মিরপুর টেস্টে বাংলাদেশকে হারিয়ে পাঁচে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদেরও আছে আরও 5টি ম্যাচ। মার্করাম, রাবাডা আর মহারাজরা যদি সেই 5টি ম্যাচে জিতে, তাহলে তাদের শতকরা পয়েন্ট হবে 69.44। সে ক্ষেত্রেও, ভারত যদি আরও 4টি টেস্ট জিতে, তাহলে ফাইনালে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *