• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন |

অধিনায়কহীন সিরিজে পাকিস্তানের মুখোমুখি অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে অধিনায়কবিহীন টি-টোয়েন্টি দল

আসছে নভেম্বরে, অস্ট্রেলিয়া ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ৪ নভেম্বর, মেলবোর্নে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার এ ঘরোয়া মৌসুম শুরু হবে। আর তার ২০ দিন আগে ১৪ অক্টোবর ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) স্কোয়াড ঘোষণা করে।

এই টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে জর্জ বেইলির নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। অস্ট্রেলিয়ার এই দলকে দ্বিতীয় সারির বলা যায়। কারণ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শ, ট্রাভিস হেড, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিন – কারোর নাম নেই দলে!

মার্শ ও হেড পিতৃত্ব ছুটিতে আছে। মেরুদণ্ডের নিচের অংশের অস্ত্রোপচারের পর গ্রিন পুনর্বাসন প্রক্রিয়ায় আছে। আবার কামিন্স-স্টার্করা এই সিরিজের পরেই ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে অংশ নেবে। তাই তাদের বিশ্রামে রাখা হয়েছে।

১৩ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পার মত অভিজ্ঞ খেলোয়াড় থাকলেও এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি CA।

অস্ট্রেলিয়াকে বহুদিন ধরে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দিচ্ছে কামিন্স। টি-টোয়েন্টির নেতৃত্ব ছিল মার্শের হাতে। তার অনুপস্থিতিতে হেডও একটি ম্যাচে অধিনায়কত্ব করেছিল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে তাদের কেউ না থাকায় CAকে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে।

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ফখর। তবে বাবার চোট থেকে সেরে উঠে অস্ট্রেলিয়া সফরের দলে তিন পেসার—জাভিয়ের বার্টলেট, স্পেন্সার জনসন ও নাথান এলিস ফিরে পেয়েছে।

CA তাদের ওয়েবসাইটে জানিয়েছে, উইকেট-কিপার ব্যাটসম্যান জশ ইংলিস, লেগ স্পিনার অ্যাডাম জাম্পা অথবা টপ অর্ডার ব্যাটসম্যান ম্যাথু শর্টকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক করা হতে পারে। আবার, ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অধিনায়ক হিসেবে ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের নামও বলছে।

যদিও ইংলিস, জাম্পা, শর্ট কিংবা ম্যাক্সওয়েল যেই অধিনায়ক হন, টি-টোয়েন্টিতে তিনিই হবেন অস্ট্রেলিয়ার নতুন (১৪তম) অধিনায়ক।

অবশ্য ম্যাক্সওয়েল ও শর্টের ঘরোয়া পর্যায়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে। বিগ ব্যাস লিগ ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন স্টার্সকে বেশ কয়েক মৌসুম ধরে নেতৃত্ব দিচ্ছেন ম্যাক্সওয়েল। আবার, গত মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের অধিনায়ক ছিলেন শর্ট।

শুধু তারকা খেলোয়াড় নয়, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া তাদের কোচিং স্টাফের তিনজনকেও পাচ্ছে না। কারণ, প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুটো এবং সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টোরি সেই সময় বর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকবেন।

তাই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিদের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব সামলাবেন আরেক সহকারী কোচ আন্দ্রে বোরোভেচ। আর বোরোভেচের সহকারী হবেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ব্র্যাড হজ ও নিউজিল্যান্ডের সাবেক পেসার হ্যামিশ বেনেট।

দল:

  • শন অ্যাবট
  • জাভিয়ের বার্টলেট
  • কুপার কনোলি
  • টিম ডেভিড
  • নাথান এলিস
  • জেইক ফ্রেজার-ম্যাগার্ক
  • অ্যারন হার্ডি
  • জশ ইংলিস
  • স্পেন্সার জনসন
  • গ্লেন ম্যাক্সওয়েল
  • ম্যাথু শর্ট
  • মার্কাস স্টয়নিস
  • অ্যাডাম জাম্পা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *