• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |

৫৪ বছর পর হারানো আংটির মিলন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেভিড লরেনজো বহু অপ্রত্যাশিত আনন্দে পুলকিত হয়েছেন। কারণ তিনি তার হারিয়ে যাওয়া আংটিটি ৫৪ বছর পর ফিরে পেয়েছেন।

১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে ডেভিড লরেনজো তার ক্লাস রিং পেয়েছিলেন। এই রিং কারও জন্যই একটা বিশেষ জিনিস। কিন্তু লরেনজো তার রিংটি দুর্ভাগ্যবশত ১৯৬৮ সালে গলফ খেলাকালীন হারিয়ে ফেলেন।

লরেনজো ভিয়েতনাম যুদ্ধেও এই রিংটি পরে গিয়েছিলেন। সেই সময় তার বিমানকে গুলি করা হয়েছিল এবং তিনি বিমান থেকে লাফ দিয়ে পালিয়ে এসেছিলেন। কিন্তু সেই সময়ও এই রিংটি তার হাতে ছিল।

৫৪ বছর পর, মাইকেল জেনার্ট নামে একজন ব্যক্তি একই ক্লাবের মাটিতে একটি চকচকে জিনিস দেখতে পান। কাছে গিয়ে দেখেন একটি আংটি। মাইকেল সেই আংটিটির মালিককে খুঁজতে একটি অনলাইন পডকাস্টে লরেনজোর সাক্ষাৎকারটি শোনেন। সেখানে লরেনজো তার হারিয়ে যাওয়া আংটির কথা বলেছিলেন।

মাইকেল আংটিটি লরেনজোর কাছে ফেরত দিতে ফ্লোরিডায় যান। জাতীয় নেভাল অ্যাভিয়েশন মিউজিয়ামে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করা লরেনজোর কাছে তার রিংটি ফিরে পেয়ে এমন একটি আনন্দদায়ক বিস্ময় হয়ে দেখা দিয়েছে যেটা বলে বোঝানো যাবে না। জাদুঘর কর্তৃপক্ষ এই বিরল ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দের সঙ্গে ভাগ করে নিয়েছে এবং বলেছে যে লরেনজোর জীবনে এবার অনেক আগেই বড়দিন এসে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *