কেয়ার বাংলাদেশে ঢাকার বাইরে চাকরি, বেতন ১ লাখ ১১ হাজার
বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। তারা হাওর এলাকার জন্য রিজিওনাল অপারেশনস অ্যান্ড গভর্নমেন্ট লিয়াজোঁ ম্যানেজার নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: রিজিওনাল অপারেশনস অ্যান্ড গভর্নমেন্ট লিয়াজোঁ ম্যানেজার
পদের সংখ্যা: ১ জন
যোগ্যতা:
- সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশনস বা এনভায়রনমেন্টাল সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক।
- ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, কনসোর্টিয়াম ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্টে কমপক্ষে ৭-৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- অপারেশন, লিয়াজোঁ এবং অ্যাডভোকেসিতে ৫-৬ বছরের কর্মদক্ষতা থাকা আবশ্যক।
- কনজারভেশন, বায়োডাইভারসিটি, ইকোসিস্টেম, নেচার বেজড সল্যুশনস, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন এবং বাংলাদেশের রেসিলিয়েন্ট ইনিশিয়েটিভ সম্পর্কে ব্যাপক জ্ঞান থাকা চাই।
- রিপোর্ট রাইটিং এবং যোগাযোগে দক্ষ হতে হবে।
- মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
- ফিল্ড ভিজিট করার মানসিকতা থাকা চাই।
কর্মস্থল: মৌলভীবাজার রিজিওনাল অফিস
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
বেতন-ভাতা:
- মাসিক বেতন: ১,১১,৭৮৬ টাকা (আলোচনা সাপেক্ষে)
- প্রভিডেন্ট ফান্ড
- গ্র্যাচুইটি
- উৎসব বোনাস
- অর্জিত ছুটি ভাতা
- জীবন ও স্বাস্থ্য বিমা
- কর্মজীবী মায়ের সুযোগ ও ডে-কেয়ার সুবিধা
আগ্রহী প্রার্থীদের কেয়ার বাংলাদেশের চাকরি-সম্পর্কিত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে বিস্তারিত তথ্য জেনে "Apply Online" বোতামে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৯ নভেম্বর, ২০২৪