আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে ভবিষ্যত নির্মাণে কন্যাশিশুদের ক্ষমতায়ন ও নেতৃত্ব
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ১১ অক্টোবর উদযাপন করা হয়। এই বছরের প্রতিপাদ্য "ভবিষ্যতের জন্য মেয়েদের দৃষ্টিভঙ্গি"। এই উপলক্ষে ১০ অক্টোবর ২০২৪ সালে রাজধানীর প্রথম আলো কার্যালয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইউনিসেফ বাংলাদেশ। আলোচনার সারমর্ম এই ক্রোড়পত্রে ছাপা হলো। এটি আলোচকদের ব্যক্তিগত মতামত, এর জন্য আয়োজকদের দায় নেই।
এমা ব্রিগহাম
ভারপ্রাপ্ত প্রতিনিধি, ইউনিসেফ বাংলাদেশ
উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক
নাজিফা জান্নাত
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক
ফারিহা আক্তার
শিক্ষার্থী, খুলনা বিশ্ববিদ্যালয়
হেমা চাকমা
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
মেঘা খেতান
শিক্ষার্থী, সিটি ইউনিভার্সিটি
রাফিয়া রেহনুমা
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
ক্যামেলিয়া শারমিন চূড়া
শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
মিম
সপ্তম শ্রেণির শিক্ষার্থী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্কুল
সানজিদা আক্তার
শিক্ষার্থী, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ
ফারাবী জামান
শিক্ষার্থী, বিএএফ শাহীন কলেজ
ইশাল খান
শিক্ষার্থী, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ
জুনাইরা ইসলাম নুবা
ছাত্রী, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
কাজী আশরাফি আন্নি
অষ্টম শ্রেণির শিক্ষার্থী, বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
ফারিয়া সুলতানা
ইয়ুথ মেন্টর গ্রুপ সেভ দ্যা চিলড্রেন; প্রাক্তন সেন্ট্রাল মেম্বার এনসিটিএফ
রাজিয়া সুলতানা
শিক্ষার্থী, সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ
সঞ্চালনা
লাবণ্য প্রজ্ঞা
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
এমা ব্রিগহাম
ভারপ্রাপ্ত প্রতিনিধি, ইউনিসেফ বাংলাদেশ
আমি বাংলাদেশে প্রায় দুই বছর ধরে কাজ করছি। এ সময়ে আমি অনেক মেধাবী কিশোরী ও তরুণীর সঙ্গে পরিচিত হয়েছি, যাঁরা নানা রকম বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাঁদের সফলতা আমাকে সব সময় অনুপ্রাণিত করে।
বাংলাদেশে কিশোরী ও নারীদের প্রতিনিয়তই নানা রকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়। এটা সত্যিই হতাশাজনক যে বাংলাদেশের প্রায় ৪২ শতাংশ কিশোরী (১৫–১৯ বছর) রক্তস্বল্পতায় ভোগে। এ ছাড়া এখানে প্রতি দুজন কিশোরীর মধ্যে একজনের ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যায়। শিশুবিবাহের কারণে কিশোরীরা স্কুল থেকে ঝরে পড়ে। তারা অল্প বয়সে গর্ভবতী হয়। ফলে ওই কিশোরী ও তার নবজাতক নানা ধরনের স্বাস্থ্যগত জটিলতায় ভোগে।
বাংলাদেশ বিগত জুলাই-আগস্ট মাসে কঠিন এক সময় পার করেছে। এ সংকটকালে কিশোরী-তরুণীদের ভূমিকা ছিল অসামান্য। মাঠের আন্দোলনে ছেলেদের সঙ্গে মেয়েদেরও সমানতালে অংশগ্রহণ করতে আমরা দেখেছি।
কন্যাশিশুদের সব ক্ষেত্রে অংশগ্রহণ ও তাদের নেতৃত্ব বিকাশের জন্য ইউনিসেফ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। স্টেম এডুকেশনের (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিকস) সঙ্গে কিশোরীদের সম্পৃক্ততা বৃদ্ধি, তাদের জীবনদক্ষতা বিকাশ, সার্ফিং, সেলফ-ডিফেন্সের মতো অপ্রচলিত নানা খেলাধুলায় নারীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছি। এ ছাড়া কমিউনিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো নিশ্চিত করার লক্ষ্যেও আমরা কাজ করছি। ইউনিসেফ শিশুদের জন্য হটলাইন নম্বর ১০৯৮ চালু করতে সহায়তা করেছে। এখানে সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রশিক্ষিত লোকজন থাকেন।
আমরা জানি, তোমরা সবাই নিজ নিজ ক্ষেত্রে পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালন করছ। বাংলাদেশের কিশোরী ও তরুণীরা তাদের ভবিষ্যৎ সমাজ নিয়ে কী চিন্তা করছে, তাদের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাগুলো কী, তা জানতেই আজ আমরা একত্র হয়েছি। আজকের এই কিশোরী ও তরুণীদের এসব প্রত্যাশা যেন নীতিনির্ধারকসহ সবার কাছে পৌঁছায়, তার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। কিশোরী ও তরুণীদের এই আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলিকে পূর্ণভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে।
পাশাপাশি মনে রাখতে হবে, আমাদের নিজেদের অধিকার নিয়ে আমাদের নিজেদেরই কথা বলতে হবে; পরিবর্তন আনতে উদ্যোগী থাকতে হবে।
লাবণ্য প্রজ্ঞা
শ