• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |

ব্যাগের মূল্য কত, সেই তথ্য জানলে অবাক হবেন

পরেরবার লাক্সারি ব্যাগ ক্রয়ের আগে এই প্রতিবেদন পড়ুন। আপনি কি চিন্তা করছেন যে এবার টাকা জমিয়ে গুচি, ডিওর, আরমানি বা লুই ভুতোর একটি ব্যাগ কিনবেন? এটা সত্য যে ফ্যাশন সচেতন এবং উচ্চাকাঙ্ক্ষী নারীদের জন্য তাদের পছন্দের অন্যতম আইটেমের তালিকায় প্রথমে থাকে ডায়মন্ড আর দ্বিতীয় স্থানে থাকে লাক্সারি ব্যাগ! তবে এই প্রতিবেদন পড়ার পর আপনি লাক্সারি ব্যাগ কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাববেন। ইতালির মিলানে গোয়েন্দা পুলিশের তদন্ত থেকে উঠে এসেছে যে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ডিওরের একটি ব্যাগ তৈরি করতে খরচ হয়েছিল মাত্র ৫৭ ডলার অর্থাৎ ৬,৮০০ টাকা। কিন্তু এই ব্যাগটি বিক্রি হয়েছে ২,৭৮০ ডলারে অর্থাৎ ৩,৩২,০০০ টাকায়। কেবল তাই নয়, যে কারখানায় এই ব্যাগটি তৈরি করা হয়েছে সেখানকার কর্মপরিবেশ আইএলও (ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন) এর নিয়মকানুনের পরিপন্থী এবং এমনকি ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ১৯৮৩-এর নিয়মকানুনের বিরুদ্ধে। অন্য একটি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড আরমানির বিরুদ্ধেও এ ধরনের তদন্তে একই রকম অভিযোগ উঠেছে। একটি তৃতীয় পক্ষের কাছ থেকে ৯৯ ডলারে কেনা একটি ব্যাগে লোগো যোগ করার পর সেটিকে শোরুমে ১,৯০০ ডলারে বিক্রি করেছে তারা। অর্থাৎ তারা ব্যাগটি কিনেছে মাত্র ১২,০০০ টাকায় এবং বিক্রি করেছে ২,২৭,০০০ টাকায়! তদন্তে দেখা গেছে, ডিওরের লাক্সারি ব্যাগ উৎপাদন কারখানার শ্রমিকরা একটি অমানবিক পরিবেশে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করে। কর্মীরা কারখানার ভিতরেই ঘুমায়। রয়টার্স এর প্রতিবেদন অনুযায়ী, কর্মীদের একটি বড় অংশ হলো অবৈধভাবে চীন থেকে আসা অভিবাসী, যাদের অনেকেরই বৈধ কাগজপত্র নেই। পণ্য দ্রুত উৎপাদনের জন্য সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও নেই। অবাক হবেন এই কথা জেনে যে এমন পরিবেশে তৈরি একটি ব্যাগের দাম কিন্তু কমপক্ষে ১ হাজার ডলার অথবা ১,২০,০০০ টাকা! এই তদন্তটি ছিল অত্যন্ত গোপনীয় এবং এর বেশিরভাগ ফলাফলই প্রকাশিত হয়নি। ডিওর এবং আরমানি নামক দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে এবং তাদের কর্মপরিবেশ ও অন্যান্য বিষয়ের উপর আইনি নোটিশ জারি করা হয়েছে। এই দুটি প্রতিষ্ঠানকে তাদের সকল অবৈধ কার্যকলাপকে আইনের আওতায় আনার জন্য এক বছরের সময় দেওয়া হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস, বিজনেস ইনসাইডার এই বাজারে সবকিছুই পাওয়া যাবে মাত্র ৫০ থেকে ৫০০ টাকার মধ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *