• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

শোহরাওয়ার্দী উদ্যানে যাত্রা উৎসব আজ থেকে

শুক্রবার থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যাত্রা উৎসব

বাংলাদেশের শিল্পকলা একাডেমি এবার নিজেদের অঙ্গনার বাইরে খোলা চত্বরে যাত্রা উৎসবের আয়োজন করছে। ‘যদি ভয় পাও তবে শেষ, রুখে দাঁড়ালে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে উৎসবের শুরু হচ্ছে আজ, শুক্রবার। সাত দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলার ৭টি যাত্রা দল অংশগ্রহণ করবে। প্রতিদিন একটি করে ঐতিহাসিক বা সামাজিক ঘটনা অবলম্বনে যাত্রাপালা পরিবেশন করবে তারা। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই পালাগুলি মঞ্চস্থ হবে। উদ্বোধনী সন্ধ্যায় দেখা যাবে সুরুভী অপেরার ‘নিহত গোলাপ’। আগামীকাল শনিবার একই সময়ে নিউ শামীম নাট্য সংস্থা ‘আনারকলি’ মঞ্চস্থ করবে। এর পরে পর্যায়ক্রমে ‘মেঘে ঢাকা তারা’, ‘লালন ফকির’, ‘আপন দুলাল’, ‘ফুলন দেবী’ ও ‘নবাব সিরাজউদ্দৌলা’ যাত্রাপালাগুলো দেখা যাবে।

উৎসবের উদ্বোধন হবে সন্ধ্যা ৬টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার। বিশেষ অতিথি থাকবেন যাত্রাশিল্পী অনিমা দে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জাহির। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ।

উৎসবটি সবার জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *