• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন |

আজ থেকে পাকিস্তানের ৪২ হলে শাকিব খানের ‘তুফান’

শাকিব খানের ‘তুফান’ আজ থেকে পাকিস্তানের ৪২টি হলে মুক্তি পাচ্ছে
ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপের পর আজ পাকিস্তানের ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টির বেশি পর্দায় মুক্তি পাচ্ছে ‘তুফান’। সাম্প্রতিক সময়ে অন্য কোনো ঢাকাই ছবি পাকিস্তানের এতগুলো হলে মুক্তি পায়নি। জানা গেছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের দুই প্রধান শহর করাচি ও হায়দরাবাদের ৬টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘তুফান’। পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্সেও মুক্তি পাচ্ছে এই ছবিটি। পাকিস্তানি দর্শকদের জন্য ছবিটি উর্দুতে ডাব করা হয়েছে।
‘তুফান’–এর উর্দু ট্রেলার মুক্তির পর থেকেই পাকিস্তানে ছবিটি নিয়ে শুরু হয় উন্মাদনা। ট্রেলার মুক্তির পর প্রতিক্রিয়া ভিডিও বানান দেশটির অনেক ইউটিউবার। তাঁরা ছবির অ্যাকশন আর শাকিব খানের পারফরম্যান্সের প্রশংসা করেন।
পাকিস্তানি দর্শকদের মধ্যেও ‘তুফান’ নিয়ে আগে থেকেই আগ্রহ লক্ষ করা যায়। ‘বাংলা সিনেমার কিং, অভিনন্দন পাকিস্তানে’, ‘স্বাগত শাকিব খান’, ‘সাপোর্ট ঢালিউডের শাকিব খান’, ‘বাংলাদেশের সুপারস্টারের অপেক্ষায়’, এমন নানা মন্তব্য চোখে পড়েছে ‘পাকিস্তানি সিনেমা’ ফেসবুক পেজসহ দেশটির বেশ কিছু ফেসবুক পেজ ও গ্রুপে।
বড় পরিসরে ‘তুফান’ সিনেমার এ মুক্তিতে বেশ উচ্ছ্বসিত শাকিব খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশি সিনেমার গ্র্যান্ড বিশ্ব যাত্রা “প্রিয়তমা” দিয়ে শুরু হয়েছে। “প্রিয়তমা”র গান আর সিনেমা মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল গ্লোবালি। সংবাদমাধ্যমে সেসময়ই জানতে পেরেছি, সারা বিশ্বসহ পাকিস্তানেও আমার সিনেমা আর আমাকে নিয়ে তীব্র আগ্রহের কথা। “রাজকুমার”–এর ক্ষেত্রেও তাই ঘটেছে।
অবশেষে পাকিস্তানি সিনেমাপ্রেমীরা তাদের নিজেদের সিনেমা হলে “তুফান” দেখবে, তা–ও আবার ১২৮টির বেশি পর্দায়—এটা যেন হওয়ারই ছিল।
আর এটা শুধু আমার একার নয়, বাংলাদেশি ছবি ইন্ডাস্ট্রির জন্য দুর্দান্ত সংবাদ। পাকিস্তানি ফিল্মের বড় মাপের প্রোডাকশন হাউস আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী প্রযোজনা সংস্থার কর্ণধারকে ফোন করে তুফান নিয়ে তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। সব মিলিয়ে দারুণ কিছু দেখার অপেক্ষায়।’
‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ছাড়িয়ে যাবে ‘লায়ন’, বললেন রাফী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *