• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

সাজের জায়গা গুছিয়ে রাখার সহজ উপায়

ড্রেসিং টেবিলকে সাজানো ও গুছিয়ে রাখার উপায়

ড্রেসিং করার সময়, আমরা চাই আমাদের ড্রেসিং টেবিলটি গোছানো থাকুক। প্রতিটি জিনিস যেন আমাদের প্রয়োজনের সময় তাড়াহুড়ো করতে না হয় এবং খুব দ্রুতই হাতের নাগালে পাওয়া যায়। এই কাজে আমাদের সহায়ক হতে পারে জার, বাক্স, ডিভাইডার বা অর্গানাইজার।

জার

মেকআপ রিমুভিং প্যাড, কালো ক্লিপ, চুলের ক্লিপ, সাইড ক্লিপ, কটন প্যাড ইত্যাদি না রাখলে খুব সহজেই হারিয়ে যেতে পারে। অ্যাক্রিলিক, কাচ বা প্লাস্টিকের স্বচ্ছ জার এই সব জিনিস রাখার জন্য খুবই উপযোগী। এই জারে রাখলে প্রয়োজনের সময় দ্রুত খুঁজে পাওয়া যাবে এবং ড্রেসিং টেবিলও দেখতে পরিপাটি থাকবে।

অর্গানাইজার

লিপস্টিক, নেলপলিশ, ফাউন্ডেশন, প্রাইমার, আইলাইনার, আইশ্যাডো, মাস্কারা ইত্যাদি মেকআপের সামগ্রী একটি তিন বা দুই তাকের অ্যাক্রিলিক বা প্লাস্টিকের ঘোরানো অর্গানাইজারে রাখা যেতে পারে। সব ধরনের মেকআপের সামগ্রীর জন্য বহুমুখী স্ট্যান্ড বা হোল্ডারও কেনা যেতে পারে।

মেকআপের ব্রাশ, আইল্যাশ কার্লার, চিরুনি ইত্যাদি লম্বা জিনিসগুলি রাখার জন্য বিভিন্ন উপকরণের স্ট্যান্ড বা হোল্ডার পাওয়া যায়। যে মেকআপ ব্রাশের হোল্ডারে ঢাকনা থাকে, সেগুলি কেনার চেষ্টা করতে হবে। এতে মেকআপ ব্রাশগুলিতে ধুলো জমাবে না। ঘরে থাকা পুরানো ক্যান্ডেল হোল্ডার বা কলমের হোল্ডার ধুয়ে-মুছেও মেকআপ ব্রাশ এবং চিরুনি রাখা যায়।

বাক্স

ছোট, বড়, মাঝারি, গোল, লম্বাটে, চারকোনা নানা আকারের বাক্স কেনা যেতে পারে। এই বাক্সগুলিতে চুলের ব্যান্ড, খোঁপার কাঁটা, সেফটি পিন, কাজলের শার্পনার, মেকআপ স্পঞ্জ, পাফ, নকল আইল্যাশ, নকল নখ ইত্যাদি রাখা যেতে পারে। ঢাকনা ছাড়া বা ঢাকনা-সহ দুই ধরনের বাক্স পাওয়া যায়। ঢাকনা-সহ বাক্সগুলি ব্যবহার করলে বেশি সময় পরপর পরিষ্কার করার ঝামেলা থাকে না।

গহনা হোল্ডার

কানের দুল, আংটি, চেইন, চুড়ি, নাকফুল ইত্যাদি গহনা আলাদা আলাদা রাখার জন্য আড়ং, মিনিসোসহ বিভিন্ন দোকানে গহনা হোল্ডার পাওয়া যায়। সব গহনা একসঙ্গে রাখলে একটার সঙ্গে আরেকটা পেঁচিয়ে যাওয়া, রং নষ্ট হওয়া বা ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই এগুলিকে ভালোভাবে গুছিয়ে আলাদা আলাদা করে রাখতে হবে। সবসময় ব্যবহৃত গহনাগুলিই এই হোল্ডারগুলিতে রাখা যেতে পারে। ড্রেসিং টেবিলের ড্রয়ারে বা পাশের শেলফে সুন্দর করে এগুলিকে সাজিয়ে রাখা যাবে।

লেবেল লাগানো

যে বাক্স বা জারগুলিতে কী রাখা আছে তা বোঝা না গেলে, সেই বাক্সে কাগজে লিখে আঠা দিয়ে গায়ে লাগিয়ে রাখা যেতে পারে। এছাড়াও অনুষঙ্গের নাম লেখা স্টিকারের মতো লেবেলও এখন পাওয়া যায়। এগুলি কিনে অনুষঙ্গ অনুযায়ী বাক্সের উপর লাগিয়ে নেওয়া যেতে পারে।

ড্রয়ার ডিভাইডার

দারাজ, পিকাবু অথবা ডটকম বা যেকোনো অনলাইন পেজে বিভিন্ন আকারের ড্রয়ার ডিভাইডার পাওয়া যায়। বাক্স, ট্রে অথবা অর্গানাইজারে রাখতে না চাইলে ডিভাইডার ব্যবহার করা যেতে পারে। তবে কেনার আগে অবশ্যই ড্রেসিং টেবিলের ড্রয়ারের আকার এবং ডিভাইডারের আকারগুলি মেলে কি না, তা দেখে কিনতে হবে। আকার না মিললে, ড্রয়ারে অর্গানাইজারগুলি ঠিকভাবে বসবে না। এতে ড্রয়ার খোলা ও বন্ধ করার সময় সবকিছু জায়গা থেকে নড়ে গিয়ে এলোমেলো হয়ে যেতে পারে।

সূত্র: গুড হাউসকিপিং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *