• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন |

জেনিফার লোপেজ কমলার সমাবেশে, বললেন, “আমি নারীর শক্তিতে বিশ্বাস করি”

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ তারকা, অভিনেত্রী ও প্রযোজক জেনিফার লোপেজ বলেছেন, ‘আমি নারীর শক্তিতে বিশ্বাস করি। তারা এই নির্বাচনে (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন) পরিবর্তন আনতে সক্ষম।’

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের একটি সমাবেশে লোপেজ এই কথা বলেছেন। বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলার এই সমাবেশটি গত বৃহস্পতিবার রাতে লাস ভেগাসের নেভাদা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়েছে।

তার ক্যারিয়ারে লোপেজ অনেক মঞ্চেই পারফর্ম করেছেন। তবে বৃহস্পতিবার রাতের এই অনুষ্ঠানকে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ’ বলে তিনি উল্লেখ করেছেন। বক্তব্যের শুরুতেই তিনি এই কথা বলেছেন।

লোপেজ কমলা সমাবেশে ল্যাটিনোদের শক্তির কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘আমি ল্যাটিনোদের শক্তির প্রতি বিশ্বাস করি।’

লোপেজকে তার সময়ের সবচেয়ে প্রভাবশালী ল্যাটিনো বিনোদন তারকা হিসাবে বিবেচনা করা হয়।

৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে নেভাদাকে একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, এখানকার ভোটারদের মধ্যে হিস্পানিকদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তারা অঙ্গরাজ্যের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশের প্রতিনিধিত্ব করে।

কমলা শিবির এটি ভালোভাবে জানে। সেই কারণে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারের জন্য নেভাদার সমাবেশ মঞ্চে লোপেজকে হাজির করা হয়েছে ভোটারদের আকর্ষণের জন্য।

কমলার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন লোপেজ। তিনি বলেন, ‘তিনি (ট্রাম্প) আমাদের বিভক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন।’

ট্রাম্পের সমাবেশে কমলাকে ‘যৌনকর্মী’ এবং ‘শয়তান’ বলে আক্রমণ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *