• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

উজোপাডিকোতে লাখাধিক বেতনের চাকরি, নিজস্ব গাড়ি সহ

ওজোপাডিকোতে নিয়োগ, মূল বেতন ১ লাখ ৭৫ হাজার, সার্বক্ষণিক গাড়ির সুযোগ

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) তাদের ম্যানেজিং ডিরেক্টর পদে একজন কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে।

পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর

সংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অথবা ফিন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা তার সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে সিজিপিএ ৫-এর স্কেলে ৪.০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ৩.০ থাকতে হবে।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট পদে পাঁচ বছর এবং জেনারেশন, ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকবে।
  • পাওয়ার সেক্টরে চিফ ইঞ্জিনিয়ার/অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার পদে অভিজ্ঞতা থাকতে হবে।
  • নেতৃত্বদানের যোগ্যতা, কোম্পানি আইন ও শ্রম আইন, টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স এবং করপোরেট গভর্ন্যান্স বিষয়ে জ্ঞান থাকতে হবে।
  • কম্পিউটার পরিচালনা এবং যোগাযোগে দক্ষ হতে হবে।
  • বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ৩১ অক্টোবর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৬১ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

মূল বেতন: ১ লাখ ৭৫ হাজার টাকা

সুযোগ-সুবিধা:

  • বাসা ভাড়া
  • বছরে দুটি উৎসব বোনাস
  • বৈশাখী ভাতা
  • প্রভিডেন্ট ফান্ড
  • গ্র্যাচুইটি
  • অর্জিত ছুটি ভাতা
  • মেডিকেল সাপোর্ট
  • গোষ্ঠী বিমা
  • অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট
  • জ্বালানি ও চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং কভার লেটারসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সরাসরি অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে।

আবেদনের ঠিকানা:

কোম্পানি সেক্রেটারি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), বিদ্যুৎ ভবন, বয়রা মেইন রোড, খুলনা-৯০০০

আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর, ২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *