• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

বিসিএস নিয়োগে দ্রুত সিদ্ধান্ত নেবে পিএসসি

প্রায় চার মাস ধরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাজ বন্ধ ছিল। কিন্তু বৃহস্পতিবার পাঁচজন নতুন সদস্য নিয়োগ করায় এখন কমিশনের কাজ শুরু হওয়ার আশা করা হচ্ছে। পিএসসির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন যে এবার তারা আটকে থাকা বিসিএস নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে।

আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরে সরকার পতনের ফলে প্রায় চার মাস পিএসসির সব কাজ বন্ধ ছিল। নতুন চেয়ারম্যান এবং চারজন সদস্য নিয়োগ করার পরেও কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না পিএসসি। কারণ, ছয় সদস্য না থাকলে পিএসসি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু বৃহস্পতিবার আরও পাঁচজন সদস্য নিয়োগের ফলে এখন পিএসসির সদস্য সংখ্যা হয়েছে ৯। এখন কমিশন সিদ্ধান্ত নিতে পারবে। শিগগিরই পিএসসি একটি সভা করবে। আটকে থাকা বিসিএসের বিষয়ে তারা দ্রুত সিদ্ধান্ত নেবে।

পিএসসি সূত্র জানিয়েছে, এখন চলমান বিসিএসের মধ্যে রয়েছে ৪৪তম বিসিএসের স্থগিত হওয়া ভাইভা চালু করা, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেওয়া এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া। এ ছাড়া এই মাসের শেষের দিকে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। চাকরিপ্রার্থীরা আশা করছেন সব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *