• শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন |

অজেয় দুর্গে মোদীকে হারানোর লড়াইয়ে লাফিয়ে উঠলেন কমলা

আইওয়াতে ডোনাল্ড ট্রাম্পের দুর্গে ঘাঁটি ভাঙলেন কমলা হ্যারিস

আইওয়ায় ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অনায়াসে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই অঙ্গরাজ্যের সাম্প্রতিক জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে গেছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস।
এই তথ্য প্রকাশিত হয়েছে আইওয়ার ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকম আইওয়ার পোলের প্রতিবেদনে।
ভোটের মুখে এই জনমত জরিপে এগিয়ে যাওয়া কমলা হ্যারিসের জন্য অবশ্যই সুখবর। তার এই অপ্রত্যাশিত উত্থানের পেছনে নারী ভোটারদের ভূমিকার কথা বলা হচ্ছে।
২৮ থেকে 31 অক্টোবর পর্যন্ত এই জরিপটি পরিচালনা করা হয়। জরিপে অংশ নিয়েছিলেন মোট ৮০৮ জন ভোটার। শনিবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে কমলা হ্যারিস পেয়েছেন 47 শতাংশ ভোট এবং ট্রাম্প পেয়েছেন 44 শতাংশ ভোট।
এর আগে সেপ্টেম্বরে করা একটি জরিপে ট্রাম্প 4 শতাংশ ব্যবধানে এগিয়ে ছিলেন। জরিপটি তৈরি করা সংবাদপত্র দ্য রেজিস্ট্রার বলেছে, জনমত জরিপে দেখা গেছে নারীরা, বিশেষ করে বয়স্ক এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীরা, কমলা হ্যারিসকে ভোট দিচ্ছেন। ২০১৬ সালে আইওয়ায় ট্রাম্প 9 শতাংশ এবং ২০২০ সালে 8 শতাংশ ব্যবধানে জিতেছিলেন।
তবে 1 এবং 2 নভেম্বর করা আরেকটি জরিপে এর উল্টো চিত্র পাওয়া গেছে। এমারসন কলেজ পোলিং/রিয়ালক্লিয়ারডিফেন্স এই জরিপটি পরিচালনা করেছে। এই জরিপে ট্রাম্প কমলা হ্যারিসের চেয়ে 10 শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন।
আইওয়ার ভোটই ট্রাম্প এবং কমলার ভাগ্য নির্ধারণ করবেএমারসন কলেজের জরিপ অনুযায়ী, পুরুষ এবং নিরপেক্ষ ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন বেশি। তবে 30 বছরের কম বয়সী ভোটাররা বেশি সমর্থন করছেন কমলা হ্যারিসকে।
5 নভেম্বর সারা যুক্তরাষ্ট্রে নির্বাচন হবে। যদিও কয়েক সপ্তাহ ধরে আগাম ভোট গ্রহণ করছে। আইওয়ায় ছয়টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। নির্বাচনে জয়ের জন্য কমপক্ষে 270টি ইলেকটোরাল কলেজ ভোট লাগে।
এবারের নির্বাচনে যে কঠিন লড়াইয়ের আভাস রয়েছে, তাতে প্রতিটি ভোট অত্যন্ত মূল্যবান হয়ে উঠবে।
নারী ভোট হতে পারে কমলা হ্যারিসের ‘ট্রাম্প কার্ড’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *