• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

হীরের ধূলিকণার বায়ুমণ্ডলীয় ছড়ানোর পরিকল্পনা, পৃথিবী শীতল করবে

হিরার গুঁড়ার সাহায্যে পৃথিবীকে ঠান্ডা করা হবে

জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এ কারণে পৃথিবীর তাপমাত্রা কমাতে নানান কৌশল আবিষ্কারের জন্য কাজ করছেন বিজ্ঞানীরা। এবার পৃথিবীর তাপমাত্রা কমানোর জন্য বায়ুমণ্ডলে হিরার গুঁড়া ছড়ানোর প্রস্তাব দিয়েছেন একদল বিজ্ঞানী। নতুন এ প্রস্তাবের আওতায় প্রতিবছর পৃথিবীর ওপরের বায়ুমণ্ডলে হাজার হাজার টন হিরার গুঁড়া ছড়ানোর কথা বলা হয়েছে। এতে পৃথিবীর তাপমাত্রা কমবে বলে ধারণা করা হচ্ছে। জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স জার্নালে বিজ্ঞানীদের এই ভাবনার কথা প্রকাশিত হয়েছে।

পৃথিবীর বায়ুমণ্ডল নানাভাবে চাপের মুখে রয়েছে। বায়ুমণ্ডলের কাজের মধ্যে শুধুমাত্র বাতাস থেকে কার্বন অপসারণ করাও অন্যতম। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, নিয়ন্ত্রণহীনভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা কমার কোনও লক্ষণই নেই। এই সমস্যার একমাত্র সমাধান হল পৃথিবীকে শীতল করা। আর তাই বিজ্ঞানীরা হিরার গুঁড়া ব্যবহারের একটি ত্রিমাত্রিক জলবায়ু মডেল তৈরি করেছেন। এই মডেলটি বলেছে যে, পৃথিবীর তাপমাত্রা কমাতে হিরার গুঁড়া কার্যকর হতে পারে।

বিজ্ঞানীদের তথ্যমতে, হিরার গুঁড়া অনেকদিন ধরে বেশিরভাগ আলো ও তাপ প্রতিফলিত করতে পারে। আরও একটি ইতিবাচক দিক হল, হিরার গুঁড়া যেহেতু রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তাই এগুলি অ্যাসিড বৃষ্টি তৈরি করতে পারবে না। গবেষণায় দেখা গেছে, ৫০ লক্ষ টন হিরার গুঁড়া বায়ুমণ্ডলে প্রবেশ করালে ৪৫ বছরে পৃথিবীর তাপমাত্রা কমপক্ষে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এই কাজের জন্য প্রায় ২০০ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হবে বলে অনুমান করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *