• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

ভাতে বাড়ে আনন্দ, খেতে হবে বোয়াল মাছের ঝোল

বোয়াল মাছের চুলকানি জাগানো গল্প

বোয়ালিয়া গ্রাম বিখ্যাত দানব আকারের বোয়াল মাছের জন্য। লোকে বলে, এখানে মানুষের আকারের মাছও পাওয়া যায়! এক অবসরপ্রাপ্ত শিক্ষক সেই গ্রামে সফরে গিয়েছিলেন তাঁর সাবেক ছাত্র আজিজের বাড়িতে। আজিজের মায়েদের হাতের বোয়াল মাছের ঝোল খাওয়ার ইচ্ছা তাঁর খুব। সারা রাত ভূতের গল্প শুনে শুনে ক্ষুধা মেটাতে পরিকল্পনা করলেন বড়শি দিয়ে মাছ ধরার।

সিরিজ: আধুনিক বাংলা হোটেল
পর্ব: বোয়াল মাছের ঝোল
ধারা: হরর
পরিচালক: কাজী আসাদ
গল্প: শরীফুল হাসান
অভিনয়ে: মোশাররফ করিম, গাজী রাকায়ত

পূর্ণিমার রাতে! বোয়াল মাছের ঝোল খেয়ে রাতে ভাতের সঙ্গে গুরুর দিঘিতে ছাত্রের সঙ্গে মাছ ধরতে বসলেন তিনি। দিঘির পাড়ে দুজন বসে বড়শিতে টোপ দিলেন। এরপর আজিজ তার গ্রামের গল্প শুরু করলেন। এমন গল্প যে কেউ আগে শোনেননি! এই গ্রামের মানুষ মারা গিয়েও মারা যায় না। তিন দিনের মধ্যে তারা আবার বেঁচে ওঠে। তাদের কী হয়? কীভাবে তারা ফিরে আসে? গল্প শুনতে শুনতে আজিজের শিক্ষকও কি ভূতের প্রভাবের মধ্যে পড়লেন? টান টান গল্পে এইভাবেই এগিয়ে যায় ‘বোয়াল মাছের ঝোল’-এর কাহিনি।

‘বোয়াল মাছের ঝোল’-এর মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও গাজী রাকায়ত। অ্যান্থলজি সিরিজে মোশাররফ করিমকে আগে কখনও দেখা যায়নি, এ অভিষেকই খুব মনে রাখার মতো।

প্রধান চরিত্রে মোশাররফ করিম দারুণ অভিনয় করেছেন। তিনি ছোট ছোট সংলাপের মধ্য দিয়েই কীভাবে ভয় ছড়িয়ে দিতে পেরেছেন, তা একমাত্র তাঁর মতো শক্তিশালী অভিনেতারই পক্ষে সম্ভব। শিক্ষকের চরিত্রে গাজী রাকায়তের অভিনয় ছিল নিখুঁত। তিনি যখন মাঝির সঙ্গে কথা বলেন অথবা গ্রামের স্মৃতিচারণা করেন, তা যে কাউকে ফিরিয়ে নিয়ে যায় স্মৃতির গভীরে।

‘বোয়াল মাছের ঝোল’ পরিচালনা করেছেন কাজী আসাদ। পরিচালক হিসেবে এটি তাঁর প্রথম কাজ। এই প্রথম কাজেই তিনি বাজিমাত করেছেন বলা যায়। চিত্রনাট্য, লোকেশন, নির্মাণ, অভিনয়–সবকিছুতেই যত্নের ছাপ ছিল স্পষ্ট। তবে এই পর্বের সিনেমাটোগ্রাফি নিয়ে আলাদাভাবে কথা বলতেই হয়। নির্মাতা ওয়াইড লং শটে গ্রামবাংলার পটভূমি যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা অসাধারণ।

বাস থেকে নামার পর বিশাল গাছের নিচের সেই গ্রামীণ পটভূমি অথবা নৌকায় চড়ার সময় মেঘের ভেতর সূর্যের আলো ছড়িয়ে পড়ার সে দৃশ্য চোখে লেগে থাকে। গাছটিকে তো গল্পের একটা চরিত্রই মনে হচ্ছিল।

‘ফরগেট মি নট’, দিঘির পাড়ে বসে গল্প করার সে দৃশ্য দেখে পরাবাস্তব মনে হয়। যদিও রাতের দৃশ্যটিতে ভিএফএক্স ব্যবহার করা হয়েছে। তবুও কাজটা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে মনে হয়, এখনই যদি সেখানে ছুটে যাওয়া যেত!

‘বোয়াল মাছের ঝোল’-এর গল্পে নির্মাতা কোনো তাড়াহুড়ো করতে চাননি। বরং ধীরে ধীরে চরিত্র নির্মাণ করে তিনি দর্শককে টেনে নিয়ে গেছেন মূল গল্পের দিকে। ‘বোয়াল মাছের ঝোল’ ভূতের গল্প হলেও হুট করে ভৌতিক সাউন্ড ব্যবহার বা জাম্পস্কেয়ার ব্যবহার ছাড়াই এখানে ভয় দেখানো হয়েছে। নির্মাতা বরং মনোযোগ দিয়েছেন সংলাপে। ‘আমি এই গ্রামেরই ছোকরা না, আমার একটা দায়িত্ব আছে না’, মোশাররফ করিমের কণ্ঠে এমন আরও কয়েকটি সংলাপ দেখার পরও মনে থেকে যাবে।

নির্মাতা সিরিজের এই পর্বে সৃষ্টি করেছেন এমন এক ভৌতিক আবহ, যেখানে গল্প আর পারিপার্শ্বিক পরিবেশই আপনাকে নিয়ে যাবে পরিণতির দিকে। এই সিরিজ দ্রুতগতির নয়, নির্মাতা বরং আরাম করে একটা গল্প বলতে চেয়েছেন। শেষ পর্বে বগা তালেবের কণ্ঠে ‘আমারে বুঝো না ভুল’ গানটা যেন সে পরিবেশটাকেই পূর্ণতা এনে দেয়। গানটা নির্মাতা আসাদেরই লেখা।

৪০ মিনিটের ‘বোয়াল মাছের ঝোল’ মোটাদাগে ভয় পাইয়ে দেওয়ার মতো সিরিজ নয়, নির্মাতার উদ্দেশ্যও সম্ভবত সেটা ছিল না। হেমন্তের নরম রোদের মতোই তিনি হাজির করেছেন ‘ফিল গুড’ একটা কনটেন্ট। ‘একবার হলো কী’ বলে আগে বয়োজ্যেষ্ঠরা বলতেন নানা কিছুর ভূতের গল্প। এগুলোর কোনোটাতে ভয় কিছুটা কম থাকলেও গল্প হিসেবে ছিল দারুণ। ‘বোয়াল মাছের ঝোল’ তেমনই একটা কনটেন্ট। তবে এখানে ভূতের মেকআপ আরও একটু ভালো হতেই পারত। সব মিলিয়ে ‘বোয়াল মাছের ঝোল’ দেখা মন্দ না।

হ্যালোইনের রাতে মুক্তি পেয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এর প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’। সিরিজটি তিন পর্বের। বাকি দুই প


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *