• শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |

ট্রাম্প: পেনসিলভানিয়ায় জিতলে আমাদের জয় নিশ্চিত

যদি পেনসিলভেনিয়াতে জিতে যাই, তাহলে আমরা নির্বাচন জিতে যাব বলে বিশ্বাস করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার একটি রেডিওতে ট্রাম্প বলেন এ কথা। তিনি বারবার রিপাবলিকান ভোটারদের লাইনে দাঁড়ানোর অনুরোধ করেছেন।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমরা এ দেশকে আগের যেকোনো সময়ের চেয়েও মহান করব, কিন্তু তার জন্য আমাদের লাইনে থাকতে হবে। তাদেরকে আমাদের ক্ষতি করার কোনো সুযোগ দেওয়া যাবে না। ভোট দিন, আপনাদের ভোট দেওয়ার অধিকার আছে। কারণ, যদি আমরা পেনসিলভেনিয়াতে জিতে যাই, তাহলে পুরো নির্বাচনই জিতে যাব। আমরা সবই জিতে যাব।’’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এখনো চলছে। ৫০টি রাজ্যের মধ্যে কিছু রাজ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে, কিছু রাজ্যে শেষ হওয়ার পথে, আবার কিছু রাজ্যে এখনো চলছে।
নির্বাচনের ফলাফল নির্ভর করবে ৭টি রাজ্যের ওপর। এ সাতটি রাজ্যের মধ্যে একটি হলো পেনসিলভেনিয়া। বাকি ছয়টি রাজ্য হলো- নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। এ সাতটি রাজ্যেই এখনো কেউ স্পষ্টভাবে এগিয়ে নেই।
জনমত জরিপগুলো বলেছে, এবারের নির্বাচনে ঘনিষ্ঠ লড়াই হবে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও ট্রাম্পের মধ্যে।
ট্রাম্প ভোটে জিতলে হামলার হুমকি, তরুণ গ্রেপ্তার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *