মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প টেক্সাসে জয়ী হয়েছেন। এতে তিনি ওই রাজ্যের ৪০টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।
রিপাবলিকানদের জন্য টেক্সাসে এই জয় বড় বিষয়। কারণ, এই রাজ্যটি আগে থেকেই রিপাবলিকানদের দুর্গ হিসেবে বিবেচিত হয়ে আসছিল।
এই নির্বাচনে কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিসৌরি, ওকলাহোমা ও টেনেসি রাজ্যেও ডোনাল্ড ট্রাম্প জয়ী হতে পারেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, পূর্বাভাস অনুযায়ী ভার্মন্ট, ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস রাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস জয়ী হতে পারেন।