যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা চলছে আর আসছে ফলাফলও। প্রাথমিক ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত) ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১১টি। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৪৫টি।
এবারের নির্বাচনে এখন পর্যন্ত কোন দোদুল্যমান রাজ্যের ফলাফল পাওয়া যায়নি। তবে দুই প্রার্থীর মধ্যে এসব রাজ্যে বেশ কড়া লড়াই হয়েছে। এই রাজ্যগুলিতে কিছু সময় পরপরই কেউ এগিয়ে যাচ্ছেন আবার কেউ পিছিয়ে পড়ছেন।
প্রেসিডেন্ট হতে গেলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হয়। এ ক্ষেত্রে দোদুল্যমান সাতটি রাজ্য জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে। এই রাজ্যগুলির মধ্যে এখন পর্যন্ত তিনটিতে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। সেগুলি হল- জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা আর পেনসিলভানিয়া।
রিপাবলিকানদের ঘাঁটি টেক্সাসেও জিতেছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, "পেনসিলভানিয়াতে জিতলে আমরা জিতবোই।"
অন্যদিকে, কমলা হ্যারিস এগিয়ে আছেন মিশিগানে। যদিও এই রাজ্যে এখন পর্যন্ত মাত্র ১৯ শতাংশ ভোট গণনা করা হয়েছে। অ্যারিজোনা আর উইসকনসিনেও তিনি এগিয়ে রয়েছেন। অ্যারিজোনায় অর্ধেক ভোট গণনা শেষ হয়েছে।
এর আগে, ২০১৬ আর ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প নর্থ ক্যারোলাইনায় জয়ী হয়েছিলেন। কিন্তু ২০২০ সালে বাকি দোদুল্যমান রাজ্যগুলি জিতেছিলেন তার প্রতিদ্বন্দ্বী আর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান খুব কম ছিল।
এবারের নির্বাচনে এখন পর্যন্ত কোন দোদুল্যমান রাজ্যের ফলাফল পাওয়া যায়নি। তবে দুই প্রার্থীর মধ্যে এসব রাজ্যে বেশ কড়া লড়াই হয়েছে। এই রাজ্যগুলিতে কিছু সময় পরপরই কেউ এগিয়ে যাচ্ছেন আবার কেউ পিছিয়ে পড়ছেন।
ট্রাম্প-কমলা: কার জয় কোন রাজ্যে
ফ্লোরিডায় জয়ী হয়ে ট্রাম্পের ঝুলিতে এলো ৩০টি ইলেক্টোরাল কলেজ ভোট