• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন |

বাংলাদেশে স্বপ্নপূরণ আফগানিস্তানের ‘নতুন মুজিবের’

বাংলাদেশে স্বপ্নপূরণ আফগানিস্তানের ‘নতুন মুজিব’র

বয়স মাত্র ১৮, অভিজ্ঞতাও তেমন নেই। তবে গতকালের বাংলাদেশের ম্যাচে তার কী ক্ষমতা, তা তো স্পষ্ট। শারজায় আফগানিস্তানের হয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আল্লাহ গজনফর নিয়েছেন মাত্র ২৬ রানে ৬টি উইকেট।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের নামী-দামি ব্যাটসম্যানরা এই তরুণ বোলারের সামনে একেবারে বেহাল অবস্থায় পরাজিত হয়েছেন। এতে গজনফরের স্বপ্ন পূরণ হয়েছে। আর তার এই স্বপ্নপূরণের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আফগানিস্তানের ‘নতুন মুজিব’ রশিদ খান ও মোহাম্মদ নবী।

শারজায় গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের প্রথম উইকেট নেন গজনফর। ইনিংসের চতুর্থ ওভারে ওপেনার তানজিদ হাসানকে আউট করার পর, গজনফর বাংলাদেশের শেষ সাত উইকেটের মধ্যে পাঁচটি নিয়েছেন। ৩৩তম ওভারেই তিনি মুশফিকুর রহিম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদকে আউট করেছেন।

রিশাদ ও তাসকিন দু’জনই পরপর দুই বলে আউট হন। চলতি বছরের মার্চে আফগানিস্তানের হয়ে অভিষেক হওয়া গজনফর এর আগে মাত্র ৫টি ম্যাচ খেলে ৪টি উইকেট পেয়েছিলেন। সেখানে প্রথমবারই ৫ বা তার বেশি উইকেট নিতে পেরে স্বপ্নপূরণের আনন্দে আত্মহারা তিনি।

ম্যাচ শেষে গজনফর তার স্বপ্নপূরণের অনুভূতি শেয়ার করে বলেছেন, ‘প্রথম স্পেলে যখন বোলিং করতে নেমেছিলাম, তখন ছন্দ ভালো ছিল। একটি উইকেটও পেয়েছি। কিন্তু সেই উইকেট পাওয়ার পর আর ভালো বোলিং করতে পারিনি। এরপর দ্বিতীয় স্পেলে নিজেকে আরও শক্তিশালী করে খেলার কথা চিন্তা করেছি এবং সেটাই করেছি। দলের জয়ের জন্য চেষ্টা করেছি এবং পেরেছি। দলের হয়ে ৫-৬টি উইকেট নেওয়া যেকোনো বোলারেরই স্বপ্ন। আমারও তাই ছিলো, যেটা আজ পূরণ হয়েছে।’

আফগানিস্তান ক্রিকেট দলে রশিদ-নবী দীর্ঘদিন ধরে খেলছেন। রশিদ সেরা স্পিনারদের অন্যতম। নবীও নিয়মিত পারফর্ম করে থাকেন। গতকালও তিনি খেলেছেন ৮৪ রানের দুর্দান্ত ইনিংস। বল হাতে দু’জন সবসময় গজনফরকে উপদেশ দেন। গজনফর বলেন, ‘রশিদ ও নবীর ভূমিকা আমার বোলিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা সবসময় আমাকে কার্যকর পরামর্শ দেন, যা ম্যাচে ভালো ফল আনে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *