• শনিবার, ০২ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন |

ট্রাম্পের পপুলার ভোট জয়, পেলেন ৫২%

ট্রাম্প পপুলার ভোটে বিজয়ী, ৪৭ লাখ ভোটে এগিয়ে কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে এখনও কিছুটা সময় বাকি রয়েছে। তবে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট পাওয়ায় ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হয়েছে। তাঁর প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে ট্রাম্প ৪৭ লাখের বেশি পপুলার ভোট পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৪৭টি রাজ্য এবং ওয়াশিংটন ডিসির ফল ঘোষণা করা হয়েছে। অ্যারিজোনা, নেভাদা এবং মেইন রাজ্যের ফল এখনও আসেনি। এ পর্যন্ত গণনা করা ভোটের ফলাফল অনুযায়ী, ট্রাম্প ২৯৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন, আর কমলা পেয়েছেন ২২৩টি।

জনপ্রিয় ভোট (যাকে পপুলার ভোটও বলা হয়) সংখ্যার দিক থেকে ট্রাম্পের পপুলার ভোটের ব্যবধান প্রায় ৪৭ লাখ ভোট। ট্রাম্প ৭ কোটি ২৩ লাখ (বা ৫১ দশমিক ৮ শতাংশ) এবং কমলা ৬ কোটি ৭৬ লাখ (বা ৪৭ দশমিক ৫ শতাংশ) ভোট পেয়েছেন।

নির্বাচনে বিজয়ী হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন কমলা হ্যারিস। তিনি ট্রাম্পকে ফোন করে এই অভিনন্দন জানান। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *