• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

দণ্ডের পর মৃত্যু: যুবলীগ নেতার করুণ পরিণতি

বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের সাত দিন পর যুবলীগ নেতার মৃত্যু

নাটোর সদর উপজেলায় গত সাত দিন আগে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটানোর পর এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সাইদুর রহমান ওরফে বাবু (৪৫)। তিনি সদর উপজেলার দরাপপুর গ্রামের বাসিন্দা এবং ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

গতকাল বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন দলটির নেতা সাইদুর রহমান এবং তার ভাইদের বাড়িতে হামলা হয়। তখন থেকেই তিনি এবং তার তিন ভাই আত্মগোপনে ছিলেন।

গত ৩০ অক্টোবর দুপুর ১২টার দিকে এলাকার একটি বাড়ি থেকে দুর্বৃত্তরা সাইদুরকে আটক করে দরাপপুর বাজারে নিয়ে যায়। সেখানে তারা তাকে একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রড এবং লাঠি দিয়ে প্রকাশ্যেই পেটানো শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় সেদিন বিকেলে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাইদুরের ভাই শহিদুল ইসলাম নান্নু, যিনি স্থানীয় কৃষক লীগ নেতা, তার অভিযোগ হলো স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে তার ছোট ভাইকে পিটিয়ে হত্যা করেছে। তিনি এখনো সুরক্ষার কারণে আত্মগোপনে আছেন।

অন্যদিকে, স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে পেশায় মাছচাষী হলেও সাইদুর রহমান গত সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতা-কর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছেন। অনেককেই গাছে বেঁধে রেখে নির্যাতন করে অর্থ আদায়ের অভিযোগও আছে তার বিরুদ্ধে। এই কারণে সাইদুরের ওপর স্থানীয়দের ক্ষোভ তৈরি হয়েছিল।

তবে এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *