• শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন |

ট্রাম্প পরিবারের ছবিতে এলন মাস্ক

ট্রাম্পের পারিবারিক ছবিতে ইলন মাস্কও

যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনাঢ্য ব্যবসায়ী ইলন মাস্কের বন্ধুত্ব দীর্ঘদিনের। গত মঙ্গলবারের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তাঁর পারিবারিক ছবিতে মাস্ককেও দেখা গেছে।

ডোনাল্ড ট্রাম্পের নাতনি এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের কন্যা কাই ট্রাম্প। ট্রাম্পের জয়লাভের পর কাই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, "আমাদের পুরো বাহিনী।"

ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সন্তান ব্যারন, এরিক, ইভাঙ্কা, টিফানি, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিকের স্ত্রী লারা রয়েছেন। এই পারিবারিক ছবিতে রয়েছেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক।

নির্বাচনে মাস্ক সরাসরি ট্রাম্পকে সমর্থন করেছেন এবং তাঁর পক্ষে প্রচারও চালিয়েছেন। চলতি বছরের শুরুর দিকে তিনি ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন। মাস্ক এই নির্বাচনে ট্রাম্পকে ১১ কোটি ৯০ লাখ ডলার অনুদান দিয়েছেন। এ কারণে দ্বিতীয় ট্রাম্প প্রশাসনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের সঙ্গেই নির্বাচনের রাত উদযাপন করছেন ইলন মাস্ক। কিন্তু সুবিধা পাচ্ছেন শুধুমাত্র মাস্কই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *