• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

শ্রীমঙ্গলে বাজারে সিন্ডিকেট ভাঙতে বিনা লাভের পণ্য বিক্রি

শ্রীমঙ্গলে সিন্ডিকেট ভাঙতে নো প্রফিট বাজার

শ্রীমঙ্গলের নতুন বাজারের মাছবাজারের পাশেই খোলা হয়েছে একটি বাজার। সেখানে টেবিলে সাজানো নিত্যপ্রয়োজনীয় নানা জিনিস। এর দাম পাশের বাজারের তুলনায় কম হওয়ায় এখানে ক্রেতাদের ভিড়।

মহসিন মিয়া নামে শ্রীমঙ্গলের সাবেক মেয়রের উদ্যোগে চালু হয়েছে এই বাজার। তাঁর আত্মীয়, বিএনপি নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমে এখানে বিক্রেতার ভূমিকায় কাজ করছেন। সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এই বাজার।

এখানে ক্রেতারা লালশাক, টমেটো, চাল, তেল, মসুর ডাল, পেঁয়াজ, রসুন, লেবু, মুলা, ডিম, আলু, লবণ, বিস্কুট, কেকের মতো জিনিস কিনছেন।

মো. রবি উদ্দিন নামে এক ক্রেতা বললেন, "এখানে বাজারের চেয়ে লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। শাকসবজিরও এমনই দামের পার্থক্য। আমাদের সাধারণ মানুষের জন্য এটা বড় উপকার।"

আয়শা আক্তার নামে আরেক ক্রেতা বললেন, "বাজারে ডিমের হালি ৫২-৫৫ টাকা, এখানে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। আমাদের মতো স্বল্প আয়ের মানুষের জন্য এই বাজার খুব কাজে আসছে।"

এই বাজারের বিক্রেতাদের একজন মীর এম এ সালাম বললেন, "আমাদের সরকারি কৃষকদের কাছ থেকে সবজি কিনে বিক্রি করছি। তাই কৃষকদের কাছ থেকে যত মূল্যে কিনি, সেই মূল্যেই বিক্রি করতে পারছি। ক্রেতারাও আগ্রহ নিয়ে কিনছেন। আমার বিশ্বাস, এভাবে চালু থাকলে বাজারের সিন্ডিকেট ভেঙে যাবে।"

বাজারের উদ্যোক্তা মহসিন মিয়া বললেন, "সাধারণ মানুষের কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছি। সারা দেশে বাজারে সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ীরা নৈরাজ্য করছে। আমার নেতা তারেক রহমানের আহ্বানে আমি এই বাজার শুরু করেছি। আমার লক্ষ্য বাজার সিন্ডিকেট ভাঙা।"

মহসিন মিয়া আরও বললেন, "আমরা সরাসরি কৃষক ও ক্রেতার মধ্যে সংযোগ স্থাপন করে দিচ্ছি। পাশাপাশি আমার ভাইয়ের একটি পোলট্রি ফার্ম আছে, সেখান থেকে কম দামে ডিম কিনে বিক্রি করছি। আমার একটি ফ্যাক্টরি আছে, সেখান থেকেও কোনো লাভ ছাড়াই পণ্য বিক্রি করছি। সাধারণ মানুষ খুশি হচ্ছে, এটাই আমার জন্য বড় পাওয়া।"


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *