• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |

ক্রীড়া মন্ত্রণালয়ে এবার চারটি কোর্সের ভর্তি, এইচএসসি শিক্ষার্থীদের দ্রুত আবেদন করুন

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, সাভারে চারটি প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামীকাল শনিবার (৯ নভেম্বর) পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

কোর্সগুলো হলো:

  • গার্মেন্টসের মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা (১৫ সপ্তাহ)
  • ঘর পরিষ্কার ও আতিথেয়তা ব্যবস্থাপনা (৩ মাস)
  • গ্রাফিক ডিজাইন ও মাল্টিমিডিয়া (২ মাস)
  • ডিজিটাল মার্কেটিং (২ মাস)

শিক্ষার্থীদের প্রশিক্ষণ, থাকা-খাওয়া এবং যাতায়াত খরচ সরকার বহন করবে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা খণ্ডকালীন চাকরির সুযোগ পাবেন।

প্রয়োজনীয় কাগজপত্র:

  • পাসপোর্ট সাইজের ছবি
  • এনআইডি কপি
  • শিক্ষাগত যোগ্যতা সনদের স্ক্যান কপি
  • প্রয়োজনে কম্পিউটার কোর্সের সনদের স্ক্যান কপি

আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।

যারা এর আগে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের কোর্সে অংশ নিয়েছেন, তাদের আবেদন করার দরকার নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *