• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

রংপুর মেডিকেলে নতুন পরিচালক আজ

নতুন পরিচালক পাচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

এক দিনের ব্যবধানেই পরিবর্তন হলো রংপুর মেডিকেলে। হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এই ঘোষণা দেওয়া হয়।

এর ফলে ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানকে প্রেষণে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। বর্তমান পরিচালক আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে এ খবরটি নিশ্চিত করেছেন। গত বুধবার তিনি পরিচালক হিসেবে যোগদান করেছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর ১০ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর হাসপাতালটির তৎকালীন পরিচালক মোহাম্মদ ইউনুস আলীসহ ৪ কর্মকর্তাকে ১২ আগস্ট ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী অফিসে সংযুক্ত করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছে রংপুরের নাগরিক সমাজ। তাই নতুন পরিচালক নিয়োগের খবরটিকে ইতিবাচকভাবেই দেখছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শাশ্বত ভট্টাচার্য বলেন, "হাসপাতালের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে মানুষ দীর্ঘদিন ধরে কথা বলছে, কিন্তু কোনো পরিবর্তন দেখা যায়নি। এখন সেনাবাহিনী থেকে পরিচালক আসায় মানুষ পরিবর্তনের আশা করছে।"


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *