• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

ঝামেলার শেষ নাই দিবস পালন আজ

মানবজীবন মানেই বিরামহীন ঝক্কি-ঝামেলা। মানুষ চায় নিজেকে ঝামেলাহীন করতে, তবে মুক্তি পায় না। জীবনের প্রতিটি মুহূর্তেই ঝামেলা জড়িয়ে থাকে। এটাই জীবনের বাস্তবতা, এটাকে অস্বীকার করার সুযোগ নেই। এই সবকিছুকে সঙ্গে নিয়েই চলতে হয়। মানসিক দ্বন্দ্ব, অস্থিরতা, ভবিষ্যতের অনিশ্চয়তা, অপ্রত্যাশিত উত্থান-পতনের মধ্য দিয়েই জীবন এগিয়ে যায়। যদি জটিলতাকে আগলে ধরা হয়, তাহলে জীবন থেমে যায়। তাই ভাবতে হবে ভিন্নভাবে। জীবনে যেকোনো পরিস্থিতিই তৈরি হোক না কেন, তাকে সহজভাবে মেনে নিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, "মনে আজ বল যে, ভালো কি মন্দ যাই আসুক, সত্যকে লও সহজে।"

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে নানা উপায় রয়েছে। তবে সবচেয়ে কার্যকরী উপায় হল ইতিবাচক থাকা এবং বর্তমান মুহূর্তকে উপভোগ করা। বর্তমান মুহূর্তই আসল জীবন। তাই ঝামেলা-জটিলতাকে মেনে নিয়ে বর্তমানের ওপর গুরুত্ব দিলে, কোনো জটিলতাই জীবনকে খুব একটা প্রভাবিত করবে না।

আজ ৯ নভেম্বর, "ঝামেলার শেষ নেই" (ক্যাওস নেভার ডাইস ডে) দিবস। যুক্তরাষ্ট্রে এই দিনটি পালন করা হয়। তবে কবে এবং কীভাবে এর চল হয়েছিল, তা জানা যায় না।

এই দিনটি বিশেষভাবে পালন করা যায়। মনে রাখতে হবে যে, ঝামেলা-জটিলতা কখনই শেষ হবে না; এর সঙ্গেই চলতে হবে। এই কথাটি মাথায় রেখে দৃষ্টিভঙ্গি বদলানোর সুযোগ নিন। এর আগে ইতিবাচকতার গুরুত্বের কথা বলা হয়েছে। এর সঙ্গে নিয়মিত কিছু অনুশীলন যোগ করুন। যোগব্যায়াম, ধ্যান বা শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম দারুণ কার্যকরী। মাঝেমধ্যে ব্যস্ত জীবন থেকে নিজেকে বিরতি দিন। ব্যস্ততা থেকে দূরে কিছু সময় নিজের মতো কাটান। এতে জটিলতাহীন জীবনের আশা করা যায়।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *