• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

বেক্সিমকো ফার্মার পর্ষদ সভার তারিখ ঘোষণা

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। এ সভা আগামী বুধবার বিকেল ৪টায় শুরু হবে। এই তথ্যটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানানো হয়েছে।
কোম্পানির সভায় ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় প্রতিবেদনটি অনুমোদিত হলে পরবর্তীতে তা প্রকাশ করা হবে।
এদিকে, গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৩ টাকা ৭ পয়সা। ২০২২-২৩ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১০ টাকা ৩৪ পয়সা। গত অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৮ টাকা ৭৫ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ১৩ টাকা ৬৪ পয়সা। কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০৭ টাকা ৪৮ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৯৭ টাকা ৯১ পয়সা।
বেক্সিমকো ফার্মার রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এই পরিস্থিতিতে, চলতি অর্থবছরের প্রথম (জুলাই-সেপ্টেম্বর) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কোম্পানিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *