**ঢাকায় এলো ‘জোকার ২’, সাথে মুক্তি পেল আরও দুই হলিউড ছবি**
পাঁচ বছর আগে মুক্তি পাওয়া ‘জোকার’ সিনেমায় মুগ্ধ দর্শকেরা এরইমধ্যে অনেকদিন ধরেই সিকুয়েলের জন্য উদগ্রীব হয়ে আছেন। টড ফিলিপস পরিচালিত এই ছবিটি বিশ্বব্যাপী যে সাড়া ফেলেছে, তাতে সিকুয়েলের প্রতিশ্রুতি রাখা একটা বড় চ্যালেঞ্জই ছিল। সারা দুনিয়ায় ৪ অক্টোবর মুক্তি পাওয়া এই ছবিটি এবার এলো বাংলাদেশে। গত শুক্রবার ঢাকা স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল ‘জোকার ২’। এর আনুষ্ঠানিক নাম ‘জোকারঃ ফোলি আ দ্যু’। ‘জোকার ২’ ছাড়াও এদিনই মুক্তি পায় আরও দুটি হলিউডের ছবি। এগুলো হলো কল্পকাহিনিমূলক ভৌতিক ছবি ‘এলিয়েনঃ রোমুলাস’ এবং ‘ট্রান্সফরমারস’ ফ্র্যাঞ্চাইজির নতুন অংশ ‘ট্রান্সফরমারস ওয়ান’।
**জোকার ২**
‘জোকার ২’ ছবিতে দেখা যাবে, দুঃখ পেলেই জোকারের কান্না নয়, হাসি আসে। তার রাগ, হতাশা- সবকিছুই সেই হাসির আড়ালে। নিজেকে নিয়ন্ত্রণে রাখা তার পক্ষে কঠিন। পেশায় কৌতুকশিল্পী বলেই এই দিকটা তার জন্য একসময় সুবিধার হয়ে গিয়েছিল। মানুষ তাকে চিনতো ‘পার্টি মাতানো জোকার’ বলেই। তবে এর আড়ালে লুকিয়ে ছিল স্নায়ুর রোগ, যা কেউই বুঝতে পারেনি। যুক্তরাষ্ট্রের একটি কাল্পনিক শহরের প্রান্তে বাস করা স্ট্যান্ডআপ কমেডিয়ান আর্থার ফ্লেকের জীবনে ট্র্যাজেডি এনে দিলো সমাজই। ফলে তাকে অন্ধকার জীবন বেছে নিতে হয়।
তারপর ‘জোকার’-এ পরিণত হয় প্রতিবাদের মুখ, অন্ধকারের রাজা। টড ফিলিপস পরিচালিত এই ছবিটি ২০১৯ সালে মুক্তি পাওয়ার পর বিশ্বব্যাপী আলোড়ন ফেলেছিল। ছবিটি বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা ‘আর রেটেড’ ছবি হয়ে ওঠে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘হার’ এর মতো ছবিতে অভিনয় করা হোয়াকিন ফিনিক্স।
‘অ্যান্টি-হিরো’ সিনেমা ‘জোকার’ দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। ‘ডিসি’ এর নিয়মিত ধারার বাইরে গিয়ে বানানো এই ছবিটি ৯২তম অস্কারে সেরা ছবি, সেরা পরিচালকসহ ১১টি বিভাগে মনোনয়ন পায়। জোকার চরিত্রে অভিনয়ের জন্য অস্কার পান ফিনিক্স। ‘জোকার ২’ মূল ছবিটির থেকে অনেকটাই আলাদা। এটি আরও নাটকীয় এবং সংগীতময়। প্রথম ছবির মতো এটিকেও পরিচালনা করেছেন টড ফিলিপস। জোকারের চরিত্রে এবারও অভিনয় করেছেন হোয়াকিন এবং এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত গায়িকা-অভিনেত্রী লেডি গাগা।
‘জোকার ২’ একটি মিউজিক্যাল সাইকোলজিক্যাল থ্রিলার। এতে হোয়াকিন ফিনিক্স অভিনয় করছেন বিভিন্ন সমস্যায় জর্জরিত স্ট্যান্ডআপ আর্থার ফ্লেকের ভূমিকায়। আর লেডি গাগা অভিনয় করেছেন ‘হার্লে কুইন’ চরিত্রে। ছবিটি ইতিমধ্যে বিশ্বের ৭৬টি দেশের ২৫,৭৮৮টি স্ক্রিনে মুক্তি পেয়েছে। সবচেয়ে ভালো সাড়া মিলেছে যুক্তরাজ্যে। সেখানে ছবিটি ৮ মিলিয়ন ডলার আয় করেছে।
**এলিয়েনঃ রোমুলাস**
‘এলিয়েনঃ রোমুলাস’ একটি কল্পকাহিনীমূলক ভৌতিক ছবি। অনেক দূরের একটি গ্রহে নিজেদের আবিষ্কার করে ছবির চরিত্ররা। সম্পূর্ণ নতুন এই জগৎটিতে তাদের মোকাবিলা করতে হবে মহাবিশ্বের সবচেয়ে ভয়ংকর প্রাণীদের। এই গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘এলিয়েনঃ রোমুলাস’। এটি পরিচালনা করেছেন ফেড আলভারেজ। ছবিতে ভিনগ্রহী প্রাণীদের মোকাবিলা করবেন ডেভিড জনসন, অর্চি রেনক্স, কাইলি স্পেইনি, ইসাবেলা, স্পাইক ফার্ন প্রমুখ।
এলিয়েন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ছিল ‘এলিয়েন’। ১৯৭৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছিলেন রিডলি স্কট। দর্শকদের কাছ থেকে এই সিনেমাটি দারুণ সাড়া পায়। এই সাফল্যের ধারাবাহিকতায় এরপর তৈরি হয় ‘এলিয়েনস’, ‘এলিয়েন থ্রি’ এবং ‘এলিয়েন রেজারেকশন’ নামে তিনটি সিকুয়েল। সিকুয়েল, প্রিকুয়েল এবং ক্রসওভার সিরিজ মিলিয়ে এলিয়েন ফ্র্যাঞ্চাইজির এখন পর্যন্ত মোট ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। নতুন এই সিনেমার চিত্রনাট্য ১৯৭৯ এবং ১৯৮৬ সালের ‘এলিয়েন’ সিনেমার ঘটনাগুলোকে ভিত্তি করে তৈরি হয়েছে। ছবিটিতে দেখা যাবে মহাকাশ উপনিবেশবাদীদের একটি দল মহাকাশে এমনএকটি জীবন আবিষ্কার করে যা ক্ষতি সাধন করার জন্য আসে। তারা কীভাবে এই জীবনের সাথে লড়াই করে তাই নিয়েই সিনেমার গল্প এগিয়ে যায়।
**ট্রান্সফরমারস ওয়ান**
‘ট্রান্সফরমারস’ ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন হচ্ছে এই ছবিটি। এরিক পিয়ার্সনের চিত্রনাট্যে এই অ্যানিমেটেড সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমাটি পরিচালনা করেছেন জোশ কুলি। ছবিতে কণ্ঠ দিয়েছেন ক্রিস