বাংলা:
হলিউডের অভিনেতা টম হল্যান্ড আর অভিনেত্রী জেন্ডায়ার প্রেমের খবর এতদিনে সবার কাছেই পৌঁছে গেছে। তাঁরা সরাসরি কিছু বলেননি ঠিকি, তবুও স্পাইডার-ম্যান সিরিজের সিনেমার শ্যুটিং সেটে পরিচয়ের পর তাঁদের প্রেমের সূত্রপাত হয়েছিল। সেটাও আবার ২০১৭ সালে। পর্দার রসায়নের পাশাপাশি তাঁদের প্রেমও অনেক পছন্দ করেন ভক্তরা।
সাম্প্রতিককালে ‘সামাহ দাদা’র অন দ্য মেনু পডকাস্টে তাঁদের প্রেম সম্পর্কে নানা অজানা তথ্য জানিয়েছেন টম হল্যান্ড। সেখানেই তিনি বলেছিলেন, সবশেষ গুগল সার্চে তিনি তাঁর বান্ধবী জেন্ডায়াকেই খুঁজেছিলেন!
সেদিন নিজের ব্যবসায়িক পণ্যের প্রচার করতেই পডকাস্টে এসেছিলেন টম হল্যান্ড। সেখানেই বলেছিলেন যে, তিনি প্রায়ই গুগলে সার্চ করেন জেন্ডায়ার খোঁজ। তাঁর সর্বশেষ গুগল সার্চও ছিল জেন্ডায়াকে নিয়েই।
টম কোনো রকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। তাই দরকারি যেকোনো খবর জানার জন্য তাঁকে গুগলের উপরই নির্ভর করতে হয়। টম হল্যান্ডের কথায়, "আমি কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। কারণ আমার জীবনে তার প্রয়োজন মনে করি না। সব অ্যাকাউন্ট আগেই ডিলিট করে দিয়েছি। তাই গুগল করাই হল আমার পক্ষে সবচেয়ে সহজ উপায়।"
সবকিছু থেকে এভাবে দূরে থাকা অনেক সময় তাঁর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তাই সব ঠিকঠাক আছে কি না, তা জানার জন্য তিনি গুগলের সাহায্যই নেন। অভিনেতা নিজেই বলেছেন, "সবকিছু থেকে দূরে থাকাটা কখনও কখনও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তাই মাঝেমধ্যে নিজে দেখে নিই যে, সব ঠিকঠাক আছে কি না। আমি জেন্ডায়াকে গুগল করি। তারপর বিভিন্ন সংবাদ মাধ্যমে তাঁর খবর দেখে সব জেনে নিই। সেই থাকলেই আমরাও থাকব।"
পর্দায় টম হল্যান্ড ‘স্পাইডার-ম্যান’ সিরিজের ছবিতে পিটার পার্কারের চরিত্রে অভিনয় করেছেন। আর তাঁর প্রেমিকা, মিশেল জোনস বা এমজে, তাঁর চরিত্রে অভিনয় করেছেন জেন্ডায়া। পর্দায় তাঁদের প্রেম দেখে এই জুটিকে দারুণভাবে পছন্দও করেন ভক্তরা। ২০১৭ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমার শ্যুটিং সেটে তাঁদের পরিচয় হয়। আর ২০২১ সাল থেকে তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
এখনও পর্যন্ত কিছুই অবশ্য স্পষ্ট করে স্বীকার করেননি কেউই। তবে দু’জনে একসঙ্গে ঘোরাফেরা করছেন, পার্টিতে যাচ্ছেন। এমনকি বন্ধুদের বিয়েতে তাঁদের নাচতেও দেখা গেছে। যাই হোক, মুখে না বললেও দু’জনের মধ্যে যে কিছু চলছে, তা দর্শকদের অনুমানে রয়েছে। সম্প্রতি আরও একটি খবর পাওয়া গেছে যে, ‘স্পাইডার-ম্যান’-এর পরবর্তী ছবিতেও দেখা যাবে এই জুটিকে, তবে বাস্তবেই।