• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে জয়, রিয়ালের এল ক্লাসিকো প্রস্তুতি সফল

**রিয়াল, এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে এল ক্লাসিকোর প্রস্তুতি**

শনিবার রাতে লা লিগায় বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। মাঝখানে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ থাকলেও লা লিগায় এল ক্লাসিকোর আগে গতকালই ছিল রিয়ালের প্রস্তুতির শেষ সুযোগ।

সেই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ল রিয়াল। সেলতা ভিগোর মাঠে বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছে ২-১ গোলে। এই জয়ে রিয়ালের হয়ে গোল করেছেন দলের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে আর ভিনিসিয়ুস জুনিয়র।

রিয়ালের শুরুটা ছিল চ্যালেঞ্জিং। শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও ব্যর্থ হয় সেলতা। তবে ম্যাচের ২০ মিনিটে গোল করে এগিয়ে যায় রিয়াল। সাম্প্রতিক সময়ে আলোচনা-সমালোচনার মুখে থাকা এমবাপ্পের গোলেই এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল।

প্রথমার্ধে সমতা ফেরাতে না পারলেও দ্বিতীয়ার্ধে সমতা ফেরে সেলতার। ৫১ মিনিটে গোল করেন উইলিয়ট সুইডবার্গ।

তবে ৬৬ মিনিটে ভিনিসিয়ুস আবার এগিয়ে দেন রিয়ালকে। লুকা মদরিচের অসাধারণ পাসে জালে জড়ান ভিনিসিয়ুস। এই গোলই মূলত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে ছুঁয়ে ফেলল রিয়াল। দুই দলেরই পয়েন্ট এখন ২৪। তবে বার্সার চেয়ে রিয়াল এক ম্যাচ বেশি খেলেছে। আজ রাতে সেভিয়ার মুখোমুখি হওয়া বার্সার সুযোগ আছে আবার রিয়ালকে ছাড়িয়ে যাওয়ার।

সেলতার বিপক্ষে জয়ের প্রতিক্রিয়ায় রিয়াল কোচ আনচেলত্তি বলেছেন, “আমি খুশি, কারণ আন্তর্জাতিক বিরতির পর আমরা জয় পেয়েছি, যা মোটেও সহজ ছিল না। যখন তারা সমতা ফেরাল, তখন পরিবর্তনগুলো আমাদের উজ্জীবিত করল। এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *