• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা। একই ভেন্যুতে আগামী শুক্রবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও ভুটানের মধ্যে আরেক সেমিফাইনালে বিজয়ী দল।

১১ মিনিটে মো: মানিকের গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। পুরো ম্যাচেই বাংলাদেশের আধিপত্য ছিল চোখে পড়ার মত। দূরন্ত গতি ও বল পজিশনের দিক থেকে বাংলাদেশকে সামলানো কঠিন হয়ে পড়েছিল নেপালের। বেশীরভাগ সময়ই নেপালকে তাদের নিজেদের অর্ধে বাংলাদেশকে সামলাতে সময় ব্যয় করতে হয়েছে।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ১১ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায়। মোর্শেদের চিপ থেকে শক্তিশালী হেডে মানিক বল জালে জড়ান। নেপালের গোলরক্ষক পেম্বার তখন কিছুই করার ছিলনা। পরের মিনিটেই বাংলাদেশ ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে। কাউন্টার এ্যাটাক থেকে মিঠুর পাসে রোনান বল জালে জড়ালেও রেফারি অফসাইডের বাঁশি বাজান।

বিরতির পর ম্যাচে ফিরে আসতে মরিয়া হয়ে ওঠে নেপাল। ৬০ মিনিটে বাম দিকের একটি সেট পিস থেকে খাড়কার হেড বাংলাদেশের গোলরক্ষক ইসমাইলকে পরাস্ত করলেও অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়। শেষ মুহূর্ত পর্যন্ত নেপাল আক্রমন চালিয়ে গেলেও বাংলাদেশের রক্ষণভাগ তাদের দারুনভাবে প্রতিরোধ করেছে।

এর আগে বাংলাদেশ গ্রুপ-বি’র রানার্স-আপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে। গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের ছেলেরা পাকিস্তানকে ২-০ গোলে পরাজিত করলেও দ্বিতীয় ম্যাচে ভারতের সাথে ১-১ গোলে ড্র করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *