• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন |

বাংলাদেশ দলে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একটি বদল

বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে একটা বদল হয়েছে। মিডফিল্ডে শাহ কাজেম কির্মানির জায়গায় প্রথম একাদশে এসেছেন মজিবর রহমান জনি। মজিবর প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন।

এক গোল করার জন্য বাংলাদেশের পরম আগ্রহ আছে। সামনে ভরসা রাখা হচ্ছে শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেনের ওপর। মিডফিল্ডে মজিবর রহমান জনির সঙ্গে থাকবেন মোহাম্মদ হৃদয় আর সোহেল রানা।

গোল না করার আফসোস দূর করতে মালদ্বীপের বিপক্ষে রক্ষায় অধিনায়ক তপু বর্মনের সঙ্গে থাকবেন তরুণ শাকিল আহাদ তপু। উইং ব্যাক হিসেবে আছেন ইসা ফয়সাল ও সাদউদ্দিন। গোলবারে কোচ জেভিয়ের ক্যাব্রেরা ভরসা রাখছেন মিতুল মারমার ওপরই।

প্রথম ম্যাচে মালদ্বীপের ওপর প্রাধান্য বিস্তার করেও বাংলাদেশ হেরে গেছে ১-০ গোলে। তাই আজ দ্বিতীয় ম্যাচের আগে কোচ ক্যাব্রেরা জানিয়েছেন, তিনি কমপক্ষে একটা গোল চান।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, সাদউদ্দিন, ইসা ফয়সাল, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *