• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন |

বরিস জনসনের স্মৃতিকথার বিস্ময়কর বিক্রয়: প্রথম সপ্তাহে ৪০ হাজার কপিরও বেশি

**বরিস জনসনের আত্মজীবনী প্রকাশের প্রথম সপ্তাহে বিক্রি হলো ৪০ হাজারের বেশি কপি**

প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আত্মজীবনী ‘আনশিল্ড’ প্রকাশের প্রথম সপ্তাহেই ৪২,৫২৮ কপি বিক্রি হয়েছে। গত ১০ অক্টোবর প্রকাশিত বইটি গত সপ্তাহের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকায় শীর্ষে স্থান করে নিয়েছে।

২০১৯ সালে প্রকাশিত ডেভিড ক্যামেরনের আত্মজীবনী ‘ফর দ্য রেকর্ড’-কেও ছাড়িয়ে গেছে বরিস জনসনের এ আত্মজীবনী। ‘ফর দ্য রেকর্ড’-এর প্রথম সপ্তাহের বিক্রি ছিল ২০,৭৯২ কপি। তবে টনি ব্লেয়ারের আত্মজীবনী ‘আ জার্নি’-র প্রথম সপ্তাহে বিক্রি হয়েছিল ৯২,০৬০ কপি।

জনসনের প্রকাশক হার্পারকলিন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, “এই সপ্তাহে বরিস জনসনের ‘আনশিল্ড’ বিক্রির তালিকার শীর্ষে দেখে আমরা আনন্দিত।”

বইটিতে লন্ডনের মেয়র, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের কর্মজীবন, করোনা মহামারী, ব্রেক্সিট এবং ২০১৯ সালের নির্বাচনসহ তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান
লেখা: রবিউল কমল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *