• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

হোয়াটসঅ্যাপের চ্যাটবটে এআই-চালিত নতুন বৈশিষ্ট্য

হোয়াটসঅ্যাপের চ্যাটবটে হাজির হচ্ছে নতুন ‘মেমোরি’ ফিচার

মেটা তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটবটে ‘মেমোরি’ নামের একটি নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে। এই নতুন ফিচারটি চালু হলে, ব্যবহারকারীরা বিভিন্ন কমান্ড ও নির্দেশনা মেটা এআই চ্যাটবটে সেভ করে রাখতে পারবেন। ডব্লিউএবেটাইনফোর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৪.২২.৯-এ এই ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।

ডব্লিউএবেটাইনফো জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় মেটা এআই অপশন ট্যাপ করলে, নোটিফিকেশন এবং মিডিয়া ভিজিবিলিটির পাশে একটি মেমোরি সেকশন থাকবে। এই মেমোরি সেকশনে ব্যবহারকারীরা তাদের প্রশ্ন এবং উত্তরগুলো সেভ করে রাখতে পারবেন। এইভাবে, মেটা এআই চ্যাটবট প্রশ্নের উত্তর দেওয়ার সময় ব্যবহারকারীর পুরনো তথ্য রিভিউ করে, বর্তমানের তুলনায় আরও প্রাসঙ্গিক তথ্য দিতে পারবে। অর্থাৎ, একই প্রশ্নের উত্তর ব্যবহারকারীর ধরন অনুযায়ী দিতে পারবে এই এআই চ্যাটবট।

বর্তমানে এই ফিচারটি টেস্টিং ফেজে রয়েছে। আশা করা হচ্ছে যে, হোয়াটসঅ্যাপের পরবর্তী সংস্করণে এটি যুক্ত হতে পারে।

প্রসঙ্গত, গত এপ্রিলে, মেটা ঘোষণা করেছিল যে তারা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের সার্চ বারে তাদের নিজস্ব মেটা এআই চ্যাটবট যুক্ত করবে। বিনামূল্যে ব্যবহারযোগ্য এই চ্যাটবটটি ব্যবহার করে বার্তা লেখার পাশাপাশি, গুগল এবং বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেটের যেকোনো তথ্য পাওয়া যাবে। এছাড়াও, দ্রুত কৃত্রিম ছবি তৈরি করা এবং যেকোনো ছবিকে অ্যানিমেশন বা জিআইএফ ফরম্যাটে রূপান্তর করা যাবে এই চ্যাটবটের সাহায্যে। তবে, মেটার এই চ্যাটবটটি এখনও সব দেশে উপলব্ধ নয়।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *