• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

জিমেইলের 5টি কারণ ই-মেইলসময় মতো রিসিভারের কাছে পৌঁছায় না

**জিমেইলে মেইল প্রাপকের কাছে সময় মত পৌঁছায় না, এর পেছনে লুকিয়ে থাকা ৫টি কারণ**

ব্যক্তিগত এবং কর্মক্ষেত্রে প্রতিদিন অগুনতি ইমেইল পাঠানো এবং গ্রহণ করা হয়। জিমেইলের মাধ্যমে কোনো ইমেইল পাঠানোর পর অল্প সময়ের জন্য তা আউটবক্সে জমা থাকে। এরপর ইমেইলটি প্রাপকের কাছে পৌঁছালে, তা আউটবক্স থেকে সেন্ট বক্সে চলে যায়। এভাবে প্রেরক বুঝতে পারেন যে ইমেইলটি প্রাপকের কাছে পৌঁছে গেছে। তবে, কখনো কখনো পাঠানো ইমেইল অনেকক্ষণ ধরে আউটবক্সে থাকে। ফলে, সেগুলো প্রাপকের কাছে সময় মত পৌঁছায় না। এই সমস্যার কারণ এবং কীভাবে সমাধান করা যায়, সে সম্পর্কে জেনে নেওয়া যাক-

**অফলাইন মোড ব্যবহার**

জিমেইলে একটি অফলাইন মোড আছে, যা ব্যবহার করে ইন্টারনেট না থাকলে বা অফলাইনেও জিমেইলের বিভিন্ন সুবিধা নেওয়া যায়। তবে অফলাইন মোড চালু রেখে কোনো ইমেইল পাঠালে, তা আউটবক্সে জমা থাকে। পরে, ইন্টারনেট চালু হলে মেইলটি প্রাপকের কাছে পৌঁছায় এবং সেন্ট বক্সে জমা হয়। তাই অফলাইন মোড চালু থাকা অবস্থায় ইমেইল পাঠানো করা উচিত নয়।

**ইন্টারনেট সংযোগের সমস্যা**

ইমেইল যদি স্বাভাবিক সময়ে প্রেরকের কাছে না পৌঁছায়, তার একটি সাধারণ কারণ হল ইন্টারনেট সংযোগের সমস্যা। ইন্টারনেট সংযোগ না থাকলে, ইমেইল প্রাপকের কাছে পৌঁছায় না এবং স্বয়ংক্রিয়ভাবে আউটবক্সে জমা হয়। এমনকি, ইমেইল পাঠানোর সময় হঠাৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলেও ইমেইলটি আউটবক্সে জমা থাকে। তাই, নিশ্চিত করতে হবে যে ডিভাইসে ইন্টারনেট সংযোগ আছে কিনা।

**জিমেইলে যথেষ্ট জায়গা না থাকা**

একটি গুগল অ্যাকাউন্টে বিনামূল্যে সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত জায়গা ব্যবহার করা যায়। এই সীমা অতিক্রম করলে সেই গুগল অ্যাকাউন্টে কোনো কাজই করা যায় না। অর্থাৎ, ইমেইল পাঠানো, গ্রহণ করা, গুগল ড্রাইভে ফাইল সংরক্ষণ- কিছুই করা যায় না। এই অবস্থায় ইমেইল পাঠালেও তা আউটবক্সে জমা হবে। তাই জিমেইলে সব সময় পর্যাপ্ত জায়গা খালি রাখা উচিত।

**জিমেইলের সার্ভারের সমস্যা**

অনেক সময় জিমেইলের সার্ভারের সমস্যার কারণেও ইমেইল সময় মতো প্রাপকের কাছে পৌঁছায় না। তবে এ ধরনের সমস্যা খুবই কম সময়ের জন্য হয়।

**ক্যাশে মেমোরির সমস্যা**

ফোনে যতরকমের অ্যাপ রয়েছে, সবই নিয়মিত তথ্য সংরক্ষণ করে। এই তথ্যগুলো ক্যাশে মেমোরিতে জমা হয়। ফলে ইন্টারনেট সংযোগ ছাড়াও ফোনের পারফরম্যান্সও কমে। এমনকি, ক্যাশে মেমোরি বৃদ্ধি পেলে, জিমেইল অ্যাপ থেকে ইমেইল পাঠানোর সময়ও সমস্যা দেখা দেয়। তাই জিমেইল অ্যাপের ক্যাশে মেমোরি নিয়মিত মুছে ফেলা উচিত।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
স্মার্টফোনে জায়গা খালি করবেন যেভাবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *