অনাকাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া থেকে নিজেকে বাঁচান
পরিবার, বন্ধু বা পরিচিতদের সঙ্গে সহজে যোগাযোগের জন্য অনেকেই হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করে থাকেন। তবে অনেক সময় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তাঁদের অনুমতি ছাড়াই নিজেদের গ্রুপে যুক্ত করে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনের মতো বার্তা পাঠায়। এতে বিরক্ত হন অনেকেই। তবে হোয়াটসঅ্যাপের সেটিংস পরিবর্তন করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হওয়া থেকে নিজেকে বাঁধা সম্ভব।
অনাকাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হওয়া থেকে নিজেকে বাঁধার জন্য স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করে ডানদিকের উপরের কোনায় তিনটি ডট আইকনে ক্লিক করুন। তারপর সেটিংস মেনুতে প্রবেশ করে প্রাইভেসি অপশন নির্বাচন করুন। সেখানে গ্রুপস নামে একটি অপশন দেখতে পাবেন। পরের পেজে হু ক্যান অ্যাড মি টু গ্রুপসের নিচে থাকা তিনটি অপশন দেখতে পাবেন। এই অপশনগুলো হল ‘এভরিওয়ান’, ‘মাই কনটাক্টস’ এবং ‘মাই কনটাক্টস এক্সেপ্ট’।
‘এভরিওয়ান’ অপশনটি নির্বাচন করলে ব্যবহারকারীর ফোন নম্বর জানা থাকা যেকোনো ব্যক্তি তাঁর অনুমতি ছাড়াই নতুন গ্রুপে যুক্ত করতে পারবেন। ‘মাই কনটাক্টস’ অপশনটি নির্বাচন করলে শুধুমাত্র কনট্যাক্ট তালিকায় থাকা ব্যক্তিরাই ব্যবহারকারীকে নতুন গ্রুপে যুক্ত করতে পারবেন। তবে ‘মাই কনটাক্টস এক্সেপ্ট’ অপশনটি নির্বাচন করলে কনটাক্ট তালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তিরা চাইলেও ব্যবহারকারীকে কোনো গ্রুপে যুক্ত করতে পারবেন না।
এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যাট সাজিয়ে নিতে নতুন সুবিধা এনেছে।