• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |

সুইজারল্যান্ডের ‘দ্য সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ’, ১৮০ দেশের শিক্ষার্থীদের সুযোগ

সুইজারল্যান্ডের ‘দ্য সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ’, ১৮০দেশে শিক্ষার্থীদের সুযোগ, আবেদন করুন দ্রুত

আল্পসের পর্বতশ্রেণী এবং বিস্তৃত হ্রদগুলির জন্য সুইজারল্যান্ড সবার কাছেই একটি পরিচিত নাম। এর অদ্বিতীয় প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। কম দুর্নীতি, ঘড়ি, ট্রেন এবং চকোলেটের খ্যাতি সারা বিশ্বেই রয়েছে। এই দেশে বিদেশী শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে পড়ার সুযোগ রয়েছে। সারা বিশ্বের প্রায় ১৮০টি দেশের শিক্ষার্থীদের জন্য সুইজারল্যান্ড একটি বৃত্তি দেয়। ‘দ্য সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ’ নামের সুইজারল্যান্ড সরকারের এই বৃত্তিতে বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারেন। সুইজারল্যান্ড রিসার্চ ফেলোশিপ, পিএইচডি স্কলারশিপ এবং পোস্ট ডক্টরাল স্কলারশিপ দেবে। আবেদন চলছে। ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

ব্যাংকিং, শিক্ষাব্যবস্থা এবং জীবনযাত্রার উন্নত মানের জন্য বিশ্বের সেরা দেশগুলির মধ্যে একটি সুইজারল্যান্ড। মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সুইস সরকার সবসময়ই শিক্ষার উপর গুরুত্ব দিয়ে এসেছে। সরকারি তহবিলের পাশাপাশি এসব শিক্ষাপ্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় স্কলারশিপের সুযোগ দেয়।

বৃত্তি সুবিধাগুলি:

  • আংশিক টিউশন ফি
  • প্রতি মাসে ভাতা
  • স্বাস্থ্যবিমা
  • ভ্রমণের জন্য বিমান ভাড়া
  • বাসস্থান ভাতা
  • সাপোর্ট পরিষেবা এবং বিভিন্ন ট্রিপ, ডিনার এবং দর্শনীয় স্থান ভ্রমণে অংশগ্রহণের সুযোগ।
  • যুক্তরাষ্ট্রে ৫ সপ্তাহ পড়াশোনা করার সুযোগ, তবে শুধুমাত্র স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীরা

যোগ্যতার মানদণ্ড:

  • স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক
  • ভালো একাডেমিক ফলাফল থাকা আবশ্যক
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে
  • সাধারণ এবং নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত তথ্যের জন্য নিজের দেশের নির্দিষ্ট করা শিটগুলি দেখুন।

অনলাইনে আবেদন করতে এবং আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন: [অনলাইন আবেদনপত্রের লিঙ্ক]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *