• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন |

যুক্তরাষ্ট্রে পড়ার বৃত্তিতে সুসি, ভ্রমণের সুযোগও

যুক্তরাষ্ট্রে পড়া ও ভ্রমণের দারুণ সুযোগ

যুক্তরাষ্ট্রে আগামী বছর ২০২৫ এর শিক্ষাবর্ষে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য দারুণ একটি সুযোগ নিয়ে এসেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট-এর সুসি প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

এই প্রোগ্রামটি শিক্ষার্থীদের নিজেদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের একটি অনন্য সুযোগ করে দিবে। এবারের প্রোগ্রামের থিম হলো ‘জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিষয়ে বিশ্বব্যাপী ছাত্র নেতৃবৃন্দ’। সম্ভাব্য প্রোগ্রামের তারিখ হলো আগামী বছরের ২৪ জুন থেকে ২৬ জুলাই। এই ছয় সপ্তাহের প্রোগ্রামে, শিক্ষার্থীরা চার সপ্তাহ কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন এবং বাকি দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ভ্রমণ করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন।

যেসব শর্ত পূরণ করলে আবেদন করা যাবে

  • বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশী পাসপোর্ট থাকতে হবে।
  • জলবায়ু নিয়ে আগ্রহ থাকতে হবে।
  • ইংরেজি ভাষায় কথা বলতে এবং লিখতে সক্ষম হতে হবে।
  • বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনের সময় স্নাতক অধ্যয়নের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষে থাকতে হবে।
  • প্রোগ্রাম শেষে বাংলাদেশে নিজের বিশ্ববিদ্যালয়ে ফিরে পড়াশোনা করতে হবে।
  • যুক্তরাষ্ট্র সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে।
  • ভালো গ্রেড, পুরস্কার ও শিক্ষকদের সুপারিশের মাধ্যমে শিক্ষাগত দক্ষতা প্রমাণ করতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।
  • যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী অধিবাসী হলে আবেদন করা যাবে না।
  • বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মেলামেশার আগ্রহ থাকতে হবে।

আবেদন করতে হলে, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া লিংকে গিয়ে নির্ধারিত ফরমটি পূরণ করতে হবে। ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামের বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। প্রোগ্রাম সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য, DhakaUSExchanges@State.gov এই ইমেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে।

আগামী বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার জন্য আবেদনের শেষ তারিখ ১৪ নভেম্বর দুপুর সাড়ে চারটা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা এই সময়ের মধ্যে আবেদন করতে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *