• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন |

এইচএসসি ছাত্রদের জন্য বৃত্তির সুযোগ

ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন এইচএসসি ছাত্রদের বৃত্তি দিবে

ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন প্রবাসী বাংলাদেশী সেবামূলক সংস্থা স্পন্দনবি’র সহায়তায় ২০২৪ সালে এসএসসি (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) পরীক্ষায় পাস করা এবং বর্তমানে এইচএসসি (শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫) বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যে পড়াশোনা করছেন এমন মেধাবী শিক্ষার্থীদের ‘ইমদাদ-সিতারা খান’ বৃত্তি প্রদান করবে।

যোগ্যতা:

  • বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ৪.৮০ হতে হবে।
  • মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ৪.৫০ হতে হবে।
  • দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধী অথবা স্বাভাবিক জীবনযাপনে অক্ষম শিক্ষার্থীদের জন্য সকল বিভাগেই জিপিএ ৪.০০ থাকতে হবে।

দরকারী তথ্যাদি:

আবেদনের সাথে নিম্নলিখিত তথ্যাদি অবশ্যই জমা দিতে হবে:

  1. বর্তমানে পড়াশোনা করা শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যয়ণ প্রমাণপত্র/প্রত্যয়নপত্রের ফটোকপি (প্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধান/হল সুপার/প্রভোস্ট কর্তৃক সত্যায়িত)
  2. পরীক্ষা পাসের (সব) মার্কশিট/ট্রান্সক্রিপ্টের ফটোকপি (পড়াশোনা করা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক সত্যায়িত)
  3. দুই কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি (অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক সত্যায়িত)
  4. আবেদনকারী কেন নিজেকে এই বৃত্তির যোগ্য মনে করেন তার একটি লেখা (নিজের হাতে বাংলায় লিখিত, ২৫০-৩৫০ শব্দের মধ্যে)
  5. পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণের প্রমাণসহ প্রত্যয়নপত্র/ফটোকপি (অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক সত্যায়িত)
  6. প্রার্থীর দেওয়া তথ্যে কোনো অসংগতি বা নকল পাওয়া গেলে আবেদন বাতিল করা হবে।
  7. শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর/প্রতিষ্ঠান কর্তৃক সনদ বা পরিচয়পত্র জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৪ নভেম্বর, ২০২৪

আবেদনপত্র জমাদানের ঠিকানা:
স্পন্দনবি বাংলাদেশ অফিস
বাসা-৭/২, শ্যামলছায়া-১
ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড
শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা

বিস্তারিত তথ্যের জন্য দেখুন:
ওয়েবসাইট: www.spaandanb.org


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *