মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ ঘোষণা, মাসিক ভাতা ১০,০০০ টাকা
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলে ইন্টার্নশিপের আবেদন আহ্বান করেছে। এই ছয় মাসের ইন্টার্নশিপের জন্য অ্যাপিয়ার্ড (ফলাফল অপেক্ষমান) শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপের সময় শিক্ষার্থীদের মাসিক ভাতা দেওয়া হবে।
ইন্টার্নশিপের বিস্তারিত এই ঠিকানায় দেখতে পারেনঃ
[URL]
শর্তাবলী:
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করবেন। পূরণকৃত আবেদনপত্র দরকারি কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।
পাঠানোর ঠিকানাঃ
ব্যবস্থাপনা পরিচালক
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
ডিএমটিসিএল প্রশাসনিক ভবন, লেভেল-৫
এমআরটি লাইন ৬ ডিপো
সোনারগাঁও জনপথ রোড
সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি
উত্তরা, ঢাকা-১২৩০
নোট: ইন্টার্নশিপ ভাতা ছাড়া অন্য কোনো ভাতা বা সুযোগ-সুবিধা দেওয়া হবে না। ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন করলে শিক্ষার্থীরা সনদ পাবেন। তবে, এই সনদ কোনো স্থায়ী, অস্থায়ী বা অন্য কোনো চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার হিসাবে বিবেচিত হবে না।