• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |

ইন্টেল ও এএমডিতে নিরাপত্তার ফাঁক, সাইবার হামলার শঙ্কা

ইন্টেল ও এএমডি এর কম্পিউটার প্রসেসরের ভয়াবহ ত্রুটি, সাইবার হামলার ঝুঁকি

ইন্টেল ও এএমডি এর তৈরি বিভিন্ন মডেলের কম্পিউটার প্রসেসরে গুরুতর নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে। এই ত্রুটি ব্যবহার করে সাইবার অপরাধীরা লিনাক্স অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারে অ্যাটাক করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে। ফলে লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা সাইবার হামলার ঝুঁকির মধ্যে আছেন।

সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ বিশ্ববিদ্যালয়ের গবেষক জোহানেস উইকনার ও কাভিহ রাজাভি এই নিরাপত্তা ত্রুটি আবিষ্কার করেছেন। তাদের তথ্য অনুযায়ী, লিনাক্স অপারেটিং সিস্টেম সমর্থনকারী বেশ কয়েকটি প্রসেসর মডেলে ব্যবহৃত "স্পেকুলেটিভ এক্সিকিউশন" নামক প্রযুক্তিতে এই ত্রুটি রয়েছে। স্পেকুলেটিভ এক্সিকিউশন হলো কম্পিউটারের প্রসেসরের একটি বৈশিষ্ট্য যা আদেশগুলো আগে থেকেই অনুমান করে এবং সেই অনুযায়ী কাজটি সম্পন্ন করে। যদি অনুমানটি সঠিক হয়, তবে কমান্ডটি দ্রুত সম্পন্ন হয়। কিন্তু যদি অনুমানটি ভুল হয়, তবে কমান্ডটি সম্পন্ন হয় না। এই ভুল অনুমানের সময় পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্যগুলো স্পেকুলেটিভ এক্সিকিউশন প্রক্রিয়ায় রয়ে যায়। এই ত্রুটিটি ব্যবহার করে হ্যাকাররা ব্যবহারকারীদের পাসওয়ার্ড এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে।

গবেষকরা ইন্টেল ও এএমডিকে এই নিরাপত্তা ত্রুটির বিষয়ে জানিয়েছেন। ইন্টেল তাদের প্রসেসরগুলিতে ত্রুটি থাকার বিষয়টি স্বীকার করেছে এবং জানিয়েছে যে, তারা ইতিমধ্যেই ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে এই ত্রুটিটি সংশোধন করেছে। অন্যদিকে, এএমডিও ত্রুটিটির বিষয়টি স্বীকার করেছে এবং সমস্যাটি সমাধানের জন্য কাজ করছে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *