• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

ফেসবুক কনটেন্ট মূল্যায়নে ভিউসকে গুরুত্ব দেবে

ফেসবুকে এবার নতুন মানদণ্ড হিসেবে ‘ভিউ’ বিবেচনা করা হবে

ইনস্টাগ্রামের মতোই এখন ফেসবুক সোশ্যাল মিডিয়াও জনপ্রিয়তার নতুন মানদণ্ড হিসেবে কনটেন্ট কতবার দেখা হয়েছে, সেই মূল্যায়ন করবে। এই মূল্যায়নে ভিডিওর পাশাপাশি ছবি, লিখিত পোস্টসহ সব ধরনের কনটেন্টে দেখার সংখ্যা গণনা করা হবে।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি এবছরের শুরুতেই ইনস্টাগ্রামে এই পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন। তার মতে, একটা নির্দিষ্ট মানদণ্ড সার্বজনীন থাকলে কনটেন্ট তৈরীকারীরা তাদের কাজের সাফল্য বা ব্যর্থতা আরও সহজেই মূল্যায়ন করতে পারবেন। রিলসের ক্ষেত্রে কতবার ভিডিওটি দেখা হয়েছে তা ভিউ হিসেবে বিবেচনা করা হবে। অন্য কনটেন্টের ক্ষেত্রে ব্যবহারকারীর স্ক্রিনে প্রদর্শিত হওয়া মাত্রই সেটিকে একটা ভিউ হিসেবে ধরা হবে। একই কনটেন্ট একাধিক বার দেখলেও প্রতিবারই সেটিকে আলাদা ভিউ হিসেবে গণনা করা হবে।

সম্প্রতি মেটা তাদের থ্রেডসেও ভিউ গণনা যোগ করেছে। মেটার বিশ্বাস, এই পদক্ষেপ কনটেন্ট নির্মাতাদের তাদের কাজের ফলাফল আরও স্বচ্ছতার সাথে মূল্যায়ন করতে সহায়তা করবে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এই পরিসংখ্যান কতটা কার্যকর হবে সেটা নিয়ে কিছু সন্দেহ এখনও থেকেই যাচ্ছে। কনটেন্ট কতগুলো স্ক্রিনে পৌঁছেছে সেটা জানার পাশাপাশি সেটি কেন প্রদর্শিত হয়েছে, সেই তথ্য জানাও অনেক গুরুত্বপূর্ণ।

টুইটারের মালিকানা নেওয়ার পর থেকেই এলন মাস্কও এই ভিউ মেট্রিককে গুরুত্ব দিচ্ছেন। প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি করা এ ধরনের মেট্রিক যেমন ভিউস, ইমপ্রেশনস ইত্যাদি প্রায়ই সময়ের সাথে সাথে বদলে যায় এবং প্রতিটি সোশ্যাল মিডিয়া তাদের নিজস্ব চাহিদা অনুযায়ী এইসব মেট্রিকের গুরুত্ব নির্ধারণ করে। বলা হচ্ছে, এখন মেটার লক্ষ্য ব্যবহারকারীদের আরও বেশি সময় ধরে কনটেন্ট দেখাতে ব্যস্ত রাখা। ফেসবুকের এই পরিবর্তন কনটেন্ট নির্মাতা ও ব্র্যান্ডগুলোর জন্য তাদের কৌশলগত উপায়ে পরিবর্তন আনার সুযোগ তৈরি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *