• শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন |

পোলানস্কির বিরুদ্ধে কিশোরীর ধর্ষণ মামলা খারিজ

কিশোরী ধর্ষণ মামলা থেকে রেহাই পেলেন পোলানস্কি

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কি। ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আর তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে না। অভিযোগকারীর সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছেন নির্মাতার আইনজীবী আলেক্সান্ডার রুফাস-ইস্যাক। গতকাল মঙ্গলবার তিনি এএফপিকে জানান, দুই পক্ষের মধ্যে সমঝোতার পর মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরীর আইনজীবী গ্লোরিয়া অ্যালরেডও সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৩ সালে পোলানস্কির বিরুদ্ধে ধর্ষণ মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ১৯৭৩ সালে পোলানস্কি ওই কিশোরীকে মদ্যপান করান। পরে তাঁকে নিজের গাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, যৌন নির্যাতনের কারণে অভিযোগকারী কিশোরীকে দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যদিও পোলানস্কি সবসময়ই অভিযোগটি অস্বীকার করেছেন।

২০২৫ সালের আগস্টে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সমঝোতার মাধ্যমে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

পোলানস্কির বিরুদ্ধে আরও অনেক যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। ১৯৭৭ সালে ১৩ বছর বয়সী মার্কিন কিশোরী সামান্থা গাইমারকে ধর্ষণের অভিযোগে তিনি ৪২ দিন কারাভোগও করেছেন। পরে অবশ্য তিনি অভিযোগ স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন।

বর্তমানে পোলানস্কিকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *