• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

স্প্যাগেটি কার্বোনারা বানানোর সহজ রেসিপি জানুন

স্প্যাগেটি কার্বোনারা বানানোর রেসিপি

সারা বিশ্বের মানুষের কাছে স্প্যাগেটি কার্বোনারা খুবই জনপ্রিয় একটি খাবার। এটি বাড়িতেই সহজেই বানানো যায়। রেসিপিটি দিয়েছেন সেলিনা আক্তার।

উপকরণ:

  • স্প্যাগেটি – ২০০ গ্রাম
  • বেকন – ২০০ গ্রাম
  • রসুনকুচি – ১ টেবিল চামচ
  • পেঁয়াজকুচি – ২ টেবিল চামচ
  • ডিম – ২ টি
  • ডিমের কুসুম – ১ টি
  • পারমিজান চিজ – সিকি কাপ
  • গোলমরিচের গুঁড়া – আধা চা চামচ
  • জলপাইয়ের তেল বা মাখন – ৩ টেবিল চামচ
  • পাস্তা সেদ্ধ পানি – ১ কাপ
  • লবণ – স্বাদমতো
  • পার্সলের কুচি – স্বাদমতো

প্রক্রিয়া:

  1. একটি বড় প্যানে প্রচুর পানি নিন। কিছুটা লবণ দিয়ে স্প্যাগেটি সেদ্ধ করে নিন।
  2. যে প্যানে স্প্যাগেটি রান্না করবেন, সেটি চুলায় বসান। মাখন অথবা তেল দিন। রসুনকুচি দিন। রসুনকুচি একটু ভাজা হলে পেঁয়াজকুচি ও বেকনকুচি দিয়ে দিন।
  3. এগুলি ভাজা হলে সেদ্ধ করা স্প্যাগেটি দিন।
  4. একটি বাটিতে ডিম ভেঙে ভালোভাবে ফেটে নিন। ফেটানো ডিমে পাস্তা সেদ্ধ করা গরম পানি মিশিয়ে নিন। দ্রুত নাড়তে থাকুন যাতে গরম পানি মেশানোর সময় ডিম দলা বাঁধে না।
  5. এবার ডিমের মিশ্রণ, পারমিজান চিজ ও গোলমরিচের গুঁড়া পাস্তার মধ্যে দিন। ভালোভাবে নেড়েচেড়ে মেশান।
  6. পানি টেনে গেলে কুচানো পার্সলে দিয়ে নামিয়ে ফেলুন।
  7. গরম-গরম পরিবেশন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *