• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন |

নদী বাঁচাও, গাছ লাগাও: ভবিষ্যতের সংকটের মুখে সতর্কতা

ভবিষ্যতের সংকটে: নদী বাঁচান, গাছ লাগান

আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ নদী। এটি আমাদের জল জোগায়, ফসল ফলানোতে সাহায্য করে এবং যাতায়াতের উপায় হিসাবে কাজ করে। কিন্তু দিনের পর দিন নদীগুলো ক্রমশ দূষিত হচ্ছে। কারখানার বর্জ্য, বাড়ির বর্জ্য এবং কীটনাশক ব্যবহারের কারণে নদীর পানি এখন আর পানযোগ্য নেই। এতে জলে বসবাসকারী প্রাণীরাও ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে।

আমরা কি কখনও ভেবে দেখেছি যে আজকের বাংলাদেশ আর পঞ্চাশ বছর আগের প্রকৃতির অবস্থা কেমন ছিল এবং আগামী পঞ্চাশ বছর পরের প্রকৃতির অবস্থা কেমন হবে? বর্তমান সময়কে ডিজিটাল প্রযুক্তি ঘিরে রেখেছে। বড় বড় প্রতিষ্ঠান তৈরি হচ্ছে আর নতুন নতুন যোগাযোগব্যবস্থা তৈরি হচ্ছে। এগুলো আমাদের কতটুকু উপকার করছে আর এই কৃত্রিম উপকারের সঙ্গে প্রকৃতির যে ক্ষতি হচ্ছে, তা কাটিয়ে ওঠার জন্য আমরা কী করছি। আজ আমরা প্রকৃতিকে ভুলে বসেছি, যেন এগুলো শুধু শহরের বিলাসিতা আর গ্রামে কিছু গাছের শখ রাখা।

এভাবেই এগিয়ে গেলে, অতিরিক্ত রেডিয়েশনের কারণে পাখি মারা যেতে থাকবে এমনিভাবে গাছপালাও মারা যাবে। এ থেকে, বেঁচে যাওয়ার উপায় আছে আমাদের। তাহলে আমরা সেগুলো মানছি না কেন? আমরা যেকোনো কিছু করি, কিন্তু সেই পর্যন্তই কেন? এর প্রতিকার এবং ভবিষ্যতের কথা আমরা ভাবি না। সম্প্রতি, দেখা গেছে বিল গেটস এবং মার্ক জাকারবার্গের মতো ধনী ব্যক্তিরাও কৃষি খাতের দিকে নজর দিয়েছেন। তাই, আমাদের কৃষিপ্রকৃতির জন্য নদীকে বাঁচানো খুবই জরুরি।

বিশ্বের নদীগুলো আমাদের জীবন এবং পরিবেশের জন্য খুবই প্রয়োজনীয়। তবে, এই নদীগুলো এখন সংকটের মুখে। শিল্পায়ন, নগরায়ন এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে নদীগুলোর স্বাভাবিক গতিপথে বাধা সৃষ্টি হচ্ছে। ফলস্বরূপ, শুধু জলের সংকটই না, বৈচিত্র্যতা এবং পরিবেশ দূষণের সমস্যাও বেড়ে চলেছে।

নদীগুলোকে বাঁচাতে হলে আমাদের উদ্যোগী হতে হবে। প্রথমত, নদীর তীরের অবৈধ দখলদারি সরাতে হবে এবং সঠিক নীতিমালা তৈরি করতে হবে। দ্বিতীয়ত, নদীর পরিবেশ এবং বাস্তুতন্ত্রকে বাঁচানোর জন্য সচেতনতা বাড়াতে হবে।

অপরদিকে, গাছ লাগানোও খুব জরুরি একটি পদক্ষেপ। গাছগুলো শুধু বাতাসকে পরিষ্কার করে না, মাটি এবং পানি সংরক্ষণেও সাহায্য করে। তাই, আমাদের উচিত আরও বেশি করে গাছ লাগানো, বিশেষ করে নদীর তীরে। এতে, মাটি ভাঙতে পারবে না এবং জলপ্রবাহ স্বাভাবিক থাকবে।

সামাজিক সচেতনতা এবং সরকারের সাহায্য পেলে নদী ও গাছের সুরক্ষায় একটি চিরস্থায়ী পরিবর্তন আনা সম্ভব। ‘নদী বাঁচান, গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এটি আমাদের ভবিষ্যত এবং পরিবেশের জন্য একটি জরুরি কর্তব্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *