• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

বাফুফের নতুন তাবিথ

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাফুফের নির্বাচনে ভূমিধস জয়ের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। নির্বাচনে সভাপতি পদের জন্য মোট ১২৮টি ভোট পরে। এরমধ্যে ১২৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাবিথ আউয়াল। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মাত্র ৫টি ভোট। সকাল ১০টায় শুরু হওয়া কংগ্রেস শেষে দুপুর ২টায় শুরু হয় ভোটগ্রহণ, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে।

মাঠের কিংবদন্তি সালাহউদ্দিন টানা ১৬ বছর বাফুফের সভাপতি পদে ছিলেন। কিন্তু এবার তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাই সবার নজর ছিল সভাপতি পদে। লড়াইয়ে ছিলেন তাবিথ আউয়াল আর মিজানুর রহমান চৌধুরী। তাবিথ একজন সাবেক ফুটবলার এবং সালাহউদ্দিনের সময় একাধিকবার বাফুফের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। মিজানুর রহমান দিনাজপুরের একজন ফুটবল সংগঠক। তাঁর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করাটা ছিল একটি চমক। যদিও এই পদের জন্য আরও দুজন মনোনয়নপত্র জমা দিলেও পরে তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

সালাহউদ্দিনের কামনা ছিল, "নতুন কমিটিতে যেন সৎ ও ফুটবলপ্রেমীরাই আসেন।" তাবিথ আউয়াল আগামী চার বছরের জন্য বাফুফের সভাপতি পদে থাকবেন। নির্বাহী কমিটির ২১টি পদের মধ্যে ২০টির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৬ জন প্রার্থী। সভাপতি পদের জন্য দুজন ছাড়াও চারটি সহসভাপতি পদে নির্বাচন করেছেন ৬ জন এবং ১৫টি সদস্য পদে নির্বাচন করেছেন ৩৭ জন। আলোচিত সংগঠক তরফদার রুহুল আমিন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সিনিয়র সহসভাপতি পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ইমরুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *