• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |

ফুটবলে নিষিদ্ধ, আবার বাফুফে নির্বাচনে সোহাগ

বাফুফে নির্বাচনে নিষিদ্ধ সোহাগের উপস্থিতি

বিশ্ব ফুটবল সংস্থা ফিফা দুর্নীতির দায়ে ২০২৩ সালের এপ্রিলে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। কিন্তু এবার বাফুফের নির্বাচনকে ঘিরে তিনি আবারও দৃশ্যপটে ফিরে এসেছেন।

সোহাগ কিছুদিন আগে সভাপতি প্রার্থী তাবিথ আউয়ালের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং সভাপতি প্রার্থীর সাথে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। নির্বাচনের দিন সকাল থেকেও তিনি হোটেল ইন্টার কন্টিনেন্টালে সরবভাবে উপস্থিত রয়েছেন। এছাড়াও নির্বাচনের আগের দিন শুক্রবার রাত পর্যন্ত তাকে হোটেলে দেখা গেছে।

সোহাগের এই উপস্থিতির কারণ তার স্ত্রী। তৃতীয় বিভাগের ক্লাব বিক্রমপুর কিংসের কাউন্সিলর হিসেবে তার স্ত্রী তাসমিয়া রেজোয়ানা নির্বাচন করছেন। অভিযোগ রয়েছে, সোহাগ তার স্ত্রীর জন্য ভোট চাইছেন।

যদিও সোহাগ প্রথম আলোকে এই অভিযোগ এড়িয়ে গিয়ে বলেছেন, "ফুটবল অঙ্গনে অনেক দিন কাটিয়েছি। নির্বাচন অনেকটাই মিলনমেলা। বহুদিন পর অনেকের সাথে দেখা হচ্ছে। আমার জন্য ব্যাপারটাকে পুনর্মিলনীও বলতে পারেন।"

বাফুফে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন প্রথম আলোকে বলেছেন, "ফিফা যেহেতু ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে, তাই নির্বাচনের সময় এমন কারো উপস্থিতি নৈতিক নয়। তবে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট কেউ অভিযোগ করেনি। কেউ যদি লিখিত অভিযোগ দিত, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিতাম। বাফুফের নির্বাচন কমিশনের কাজ অনেকটাই বিচারিক। পুলিশিং আমাদের কাজ নয়। কেউ যদি হোটেলে আসে, তাহলে তো আমরা তাকে বাধা দিতে পারি না। বাধা তখনই দিতে পারব, যখন আনুষ্ঠানিক অভিযোগ আসবে।"

এদিকে, ক্রীড়া উপদেষ্টা সন্দেহ প্রকাশ করেছেন বাফুফে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *