• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |

রোবট চিত্রকরের শিল্প নিলামে, দাম কত?

রোবট শিল্পীর ছবি নিলামে উঠছে, দাম লাখ টাকা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নিজে নিজে ছবি আঁকতে পারে ‘আই-দা’ নামের রোবট। নারীর মতো দেখতে এ রোবট কম্পিউটার বিজ্ঞান ও এআই এর পথিকৃৎ যুক্তরাজ্যের গণিতবিদ অ্যালেন টুরিংয়ের একটা বড় ছবি এঁকেছে। ‘এডটআইডটগডডট পোর্ট্রেট অফ অ্যালেন টুরিং (২০২৪)’ নামের এই ছবিটা নিলামে বেচার জন্য রেখেছে যুক্তরাজ্যের নিলাম সংস্থা সোথবিস। নিলামে রোবটের আঁকা ছবিটা ১ কোটি ৪৪ লাখ থেকে সর্বোচ্চ ২ কোটি ১৬ লাখ টাকা বা ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে (প্রতি ডলারের হিসাব ১২০ টাকা ধরে) বিক্রি হতে পারে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

‘আই-দা’ রোবটের আঁকা ছবি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে, তা রোবটের উন্নয়নে লাগানো হবে। ছবি আঁকার জন্য বিশেষ এলগরিদম দেওয়া রোবটের চোখে ক্যামেরা বসানো আছে। এই ক্যামেরায় মানুষের মতো চারপাশের দৃশ্য দেখে ছবি আঁকতে পারে রোবটটি। শুধু তাই নয়, ছবি আঁকার জন্য প্রয়োজনীয় রংগুলো রোবট নিজেই মেশাতে পারে।

যুক্তরাজ্যে ২০১৯ সালে তৈরি ‘আই-দা’ রোবটের আঁকা ছবি গত বছরের শুরুর দিকে সুইজারল্যান্ডের জেনেভাতে জাতিসংঘের একটা বিশ্ব সম্মেলনে দেখানো হয়েছিল। শুধু তাই নয়, দু’বছর আগে যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসে বক্তৃতাও দিয়েছে এই রোবট। সেই সময় রোবট নিজের সম্পর্কে বলেছিল, ‘আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই, আমি কম্পিউটার প্রোগ্রামের উপর নির্ভর করি। যদিও আমি বেঁচে নেই, তবুও আমি শিল্প তৈরি করতে পারি।’

সূত্র: সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *